আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

ব্যাটে জয় পেলো বাংলাদেশ

ব্যাটে জয় পেলো বাংলাদেশ

১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নামলো বাংলাদেশ

১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু বাংলাদেশ। এরপরই দ্রুতই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। সেইসঙ্গে ম্যাচও কঠিন করে ফেলে তারা। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে টাইগাররা। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেলো নাজমুল হাসান শান্তর দল।

রোববার (৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। তবে ব্রায়ান বেনেট ও জনাথন ক্যাম্পবেলের ব্যাটে ভর করে ১৩৮ রানের পুঁজি পায় সফরকারীরা। 


২৪ বলে ৪৫ রান করেন ক্যাম্পবেল। এছাড়া ২৯ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন বেনেট। বাংলাদেশের পক্ষে রিশাদ ও তাসকিন নেন ২টি করে উইকেট।  

 
১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন লিটন দাস। অন্যদিকে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন তানজিদ তামিম। জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হন লিটন। এরপর বৃষ্টি নামলে কিছু সময় খেলা বন্ধ থাকে। বৃষ্টি থামলে আবারও খেলা শুরু হয়। 

 
এরপরই দলীয় ৪১ রানে ১৯ বলে ১৮ রান করে আউট হন তানজিদ তামিম। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লিটন। 

তবে দলীয় ৬১ ও ৬২ রানে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শান্ত ১৫ বলে ১৬ ও লিটন ২৫ বলে ২৩ রান করে আউট হন। এরপর বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টির পর খেলা শুরু হলে জাকের আলি অনিক ও তাওহিদ হৃদয় মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন।

 
৩১ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ৯৩ রানে সাজঘরে ফিরে যান জাকের। এরপর ক্রিজে আসা মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন হৃদয়। রিয়াদকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১৬ বলে ২৬ ও হৃদয় ২৫ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত