আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

ছবিঃ ফাইল ফুটেজ

লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনের শেষ টেলিভিশন বিতর্কে তীব্র বাকযুদ্ধে জড়িয়েছেন বর্তমান মেয়র কারেন বাস ও তাঁর প্রতিদ্বন্দ্বী নগর কাউন্সিল সদস্য নিথিয়া রামান। মঙ্গলবার, ১৩ অক্টোবর অনুষ্ঠিত এক ঘণ্টার এ বিতর্কে পুলিশপ্রধানের ভবিষ্যৎ, অভিবাসন কর্মকর্তাদের অভিযান, প্যালিসেডসের ভয়াবহ দাবানল এবং নগর প্রশাসনের নেতৃত্ব নিয়ে একে অপরকে আক্রমণ করেন তাঁরা। আগামী ৩ নভেম্বরের রানঅফ নির্বাচনের আগে এটিই ছিল তাঁদের শেষ সরাসরি টেলিভিশন বিতর্ক।

বিতর্কের সবচেয়ে উত্তপ্ত বিষয় ছিল লস এঞ্জেলেস পুলিশ বিভাগের প্রধান জিম ম্যাকডোনেলের পদ। রামান অভিযোগ করেন, শহরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) অভিযানের সময় পুলিশ বিভাগ ফেডারেল কর্মকর্তাদের সুরক্ষা দিচ্ছে বলে মনে হচ্ছে। এতে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় তৈরি হয়েছে। এ কারণে ম্যাকডোনেলকে পদ থেকে সরানোর দাবি জানান তিনি।

তবে ম্যাকডোনেলকে ঠিক কবে সরানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেননি রামান। তাঁর ভাষ্য, পুলিশপ্রধানকে অপসারণের বিষয়টি শুধু মেয়রের একক সিদ্ধান্ত নয়; পুলিশ কমিশন এবং নগর কাউন্সিলেরও ভূমিকা রয়েছে।

জবাবে বাস বলেন, ২০২৮ সালের অলিম্পিকের আগে পুলিশপ্রধান পরিবর্তন করলে বিভাগে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাঁর দাবি, নতুন পুলিশপ্রধান খুঁজে নিয়োগ দেওয়া জটিল প্রক্রিয়া। রামান এ দায়িত্বের চ্যালেঞ্জ পুরোপুরি বোঝেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

দুই প্রার্থীর বিরোধের আরেকটি বড় বিষয় ছিল ২০২৫ সালের জানুয়ারিতে প্যালিসেডস দাবানল মোকাবিলায় মেয়রের ভূমিকা। আগুন ছড়িয়ে পড়ার সময় দেশের বাইরে থাকায় বাসের সমালোচনা করেন রামান। তিনি বলেন, সংকটের সময় নগরবাসী বারবার জানতে চেয়েছেন, তাঁদের মেয়র কোথায়। ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে তিনি নিজে ঘটনাস্থলে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন রামান।

জবাবে বাস ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের কাছে ক্ষমা চান। তিনি বলেন, আগুনে প্রাণহানি ও বাড়িঘর হারানোর ঘটনা তাঁকে প্রতিনিয়ত ভাবায়। ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনর্নির্মাণের প্রক্রিয়া সহজ করতে তাঁর প্রশাসন কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

বিতর্কে একে অপরের নেতৃত্বের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন দুই প্রার্থী। বাসের অভিযোগ, রামান নগর প্রশাসনে সহকর্মীদের সঙ্গে কার্যকরভাবে কাজ করতে পারেন না। অন্যদিকে রামান বলেন, শহরটি অব্যবস্থাপনা ও অজুহাতের কারণে পিছিয়ে পড়ছে।

গত ২ জুনের প্রাথমিক নির্বাচনে বাস ৩৪ শতাংশ এবং রামান ২৯ শতাংশ ভোট পেয়ে শীর্ষ দুই প্রার্থী হিসেবে রানঅফে ওঠেন। এবার তাঁদের সামনে চ্যালেঞ্জ—নগরবাসীর আস্থা অর্জন করে আগামী চার বছরের নেতৃত্ব নিশ্চিত করা।

শেয়ার করুন

পাঠকের মতামত