আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

আইএসের চেয়েও বিপজ্জনক হতে পারে হিযবুত তাহ্‌রির

আইএসের চেয়েও বিপজ্জনক হতে পারে হিযবুত তাহ্‌রির

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) চেয়েও ভবিষ্যতে বিপজ্জনক হয়ে উঠতে পারে ইসলামপন্থী আরেক জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। নিষিদ্ধ এই সংগঠন বিশ্বজুড়ে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের নজরদারি চাতুর্যের সঙ্গে এড়িয়ে চালিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ড। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী কাউন্টার টেররিজম এক্সচেঞ্জে (সিটিএক্স) প্রকাশিত এক প্রতিবেদনে এমনই আভাস দেওয়া হয়েছে।ওই প্রতিবেদনের বরাত দিয়ে গত রোববার পিটিআইয়ের খবরে জানানো হয়, দক্ষিণ এশিয়ায় হিযবুত তাহরিরের উপস্থিতি ভারতের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।প্রতিবেদনে জানানো হয়, ইরাক ও সিরিয়ায় আইএস যখন উন্মত্ততা ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য বর্বর নৃশংসতায় ব্যস্ত, তখন হিযবুত তাহ্‌রির খিলাফত প্রতিষ্ঠার প্রস্তুতি হিসেবে তাদের বৈশ্বিক কাঠামো গড়ে তোলায় বিশেষ মনোযোগী। কট্টর ইসলামপন্থায় বিশ্বাসী তরুণ ও আরব বিশ্বের গভীর সমর্থনের ওপর নির্ভর করে এ কাঠামো তৈরির চেষ্টা চালাচ্ছে সংগঠনটি। নজরদারি এড়িয়ে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে মতাদর্শ প্রচার করছে সংগঠনটি এবং এরই মধ্যে ৫০টি দেশে তাদের সমর্থক গোষ্ঠী তৈরি করে ফেলেছে। বিশ্বজুড়ে হিযবুত তাহরীরের সদস্যসংখ্যা ১০ লাখেরও বেশি। আইএসের সদস্যসংখ্যাও এত বেশি নয়। হিযবুত তাহরীরের একটি সামরিক শাখা রয়েছে। এর নাম হরকত-উল-মুহোজিরিনফি ব্রিটানিয়া। এর সদস্যদের রাসায়নিক, জীবাণুনির্ভর ও জীববিজ্ঞানভিত্তিক যুদ্ধশাস্ত্রের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এ কারণে আইএসের চেয়েও বিপজ্জনক হয়ে ওঠার সম্ভাবনা হিযবুত তাহরীরের রয়েছে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ১৯৫২ সালে জেরুজালেমে প্রতিষ্ঠিত এ দলটির সদর দপ্তর লন্ডনে। মধ্য এশিয়া, ইউরোপ, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় (মূলত ইন্দোনেশিয়া) এর শাখা রয়েছে। দক্ষিণ এশিয়ার ভেতর পাকিস্তান ও বাংলাদেশে সংগঠনটির ব্যাপক উপস্থিতি।

প্রতিবেদনে জানানো হয়, আইএস ও হিযবুত তাহ্‌রিরের মধ্যে মতাদর্শগতভাবে বিশেষ তফাৎ নেই। যাঁরা আইএসকে সমর্থন করেন, তাঁরা হিযবুত তাহ্‌রিরকেও সমর্থন করেন। তবে আইএসের সঙ্গে তাদের কৌশলগত পার্থক্য রয়েছে। বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেয়ে তরুণদের আকর্ষণ করা ও দীক্ষিত করতেই তারা বেশি আগ্রহী। এর মাধ্যমে তারা সামাজিক মূলধন বাড়িয়ে চলেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত