আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যশোর সদরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নূর হোসেন নামে এক কলেজছাত্রকে হত্যা

যশোর সদরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নূর হোসেন নামে এক কলেজছাত্রকে হত্যা

যশোর সদরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নূর হোসেন নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা।


শনিবার (১১ মে) রাত ১০টার দিকে সদরের শংকরপুর আকবরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত নূর হোসেন আকবরের মোড় এলাকার নজরুল মোল্লার ছেলে। তিনি আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার (১০ মে) শংকরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পরে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তারপরও বিরোধের রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নূরকে ছুরিকাঘাত করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে নূরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে নূর মারা যান।

কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে কলেজছাত্র খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত