আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল, ৫ জনের মৃত্যু

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল, ৫ জনের মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। এতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে দাবানলে এটিই সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যু।

রাজ্যটির আলমোড়া জেলায় দাবানলের আগুনে ২৮ বছরের এক নেপালি তরুণীর মৃত্যু হয়েছে। আলমোড়ার জনাকীর্ণ দুনাগিরি মন্দিরে আগুন লেগে গেলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। তীর্থযাত্রীদের বেরনোর পথ বন্ধ হয়ে যায় আগুনে। যদিও সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

তবে আলমোড়ার পাইন রেজিন ফ্যাক্টরির তিন শ্রমিক আগুনে পুড়ে মারা গেছেন। আর রোববার (৫ মে) সন্ধ্যায় হৃষিকেশের এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়। অগ্নিদগ্ধ অবস্থায় সেখানে তিনি ভর্তি ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সাবিত্রি দেবী নামক ওই বৃদ্ধার গবাদি পশুর খামার ছিল। দাবানল তার খামারের কাছাকাছি চলে এলে তিনি প্রাণীগুলোকে বাঁচাতে ছুটে যান। একপর্যায় তিনি অগ্নিদগ্ধ হন।

উত্তরাখণ্ড আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৭ মে) ও বুধবার (৮ মে) থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলবে ১১ মে পর্যন্ত। এই অবস্থায় পাহাড়ে বৃষ্টি নামলে তবেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, কুমায়ুন অঞ্চলে মঙ্গলবার ও গাড়োয়ালে বুধবার থেকে বৃষ্টি নামতে পারে।

ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের ২৯ এপ্রিল থেকে এ পর্যন্ত ৫ হাজার ৭০২টি দাবানল হয়েছে। কুমায়ুন ও গাড়োয়াল এলাকার বিভিন্ন অঞ্চলে এই দাবানলের ঘটনা ঘটেছে। তবে মূলত মধ্য় হিমালয়ের বিভিন্ন এলাকায় এই দাবানলের ঘটনা হয়।

আর গত বছরের নভেম্বর মাস থেকে রাজ্যে অন্তত ৯১০টি দাবানলের ঘটনা ঘটে। তাতে প্রায় ১ হাজার ১৪৪ হেক্টর বনাঞ্চল ধ্বংস হয়েছে। এরও আগে ২০২১ সালে ভয়াবহ আগুন লেগেছিল জঙ্গলে। তখন প্রায় ৩ হাজার ৯৪৩ হেক্টর জঙ্গল পুড়ে যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত