আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভবিষ্যতে আদালতের নির্দেশ লঙ্ঘন করলে কারাদণ্ড হতে পারে ট্রাম্পের বিচারক

ভবিষ্যতে আদালতের নির্দেশ লঙ্ঘন করলে কারাদণ্ড হতে পারে ট্রাম্পের বিচারক

ছবিঃ এলএবাংলাটাইমস

ফৌজদারি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দশমবারের মতো এক হাজার মার্কিন ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের আদালত। মামলা নিয়ে বাইরে কথা না বলতে আদালতের দেওয়া নির্দেশ লঙ্ঘন করায় গতকাল সোমবার তাঁকে জরিমানা করা হয়। একই সঙ্গে আদালত তাঁকে সতর্ক করে দিয়ে বলেছেন, আবারও তিনি আদালতের আদেশ অমান্য করলে তাঁর কারাদণ্ড হতে পারে।

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দল থেকে তাঁর মনোনয়ন পাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। দলীয় প্রাথমিক বাছাইয়ের মাঝপথে সব প্রতিদ্বন্দ্বী সরে গিয়ে তাঁকে সমর্থন জানিয়েছেন।

বিচারপতি হুয়ান মার্চান গতকাল বলেন, আদালতের নির্দেশ লঙ্ঘন করায় এর আগে ট্রাম্পকে নয়বার ১ হাজার ডলার করে জরিমানা করা হয়েছিল। আদালতের শুনানি ও সাক্ষ্য গ্রহণ নিয়ে আদালত তাঁকে প্রকাশ্যে কথা না বলার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ধনকুবের এই ব্যবসায়ী আদালতের আদেশ লঙ্ঘন করেছেন।

মামলার শুনানির ১২তম দিনে মার্চান বলেন, ‘আমি কারাদণ্ড দিতে চাই না এবং এমন আদেশ দেওয়া এড়াতে আমি সম্ভাব্য সবকিছু করেছি। তবে দরকার হলে সামনে আমি তাই করব।’

ঐতিহাসিক এই মামলায় কারাদণ্ড হবে এক অভূতপূর্ব নজির। এমন কিছু হলে ২০১৬ সালের নির্বাচনের আগে পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলা নতুন মাত্রা পাবে বলে বিশেষজ্ঞরা বলছেন।

গতকাল সোমবার মার্চানের রুলিংয়ের পর জুরিবোর্ড ট্রাম্পের কর্মীদের সাক্ষ্য গ্রহণ করেন।

ট্রাম্প এই ফৌজদারি মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং কোনো ধরনের অন্যায় করেননি বলে দাবি করেন।

ট্রাম্পকে জরিমানা করার পর বিচারক মার্চান বলেন, তাঁর কথার কারণে নিরাপত্তা যদি চ্যালেঞ্জের মুখে পড়ে, বিচারকাজ সত্যিকার অর্থে বাধাগ্রস্ত হয় এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কোনো জটিলতা তৈরি হয়, সে ক্ষেত্রে শেষ আশ্রয় হিসেবে তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

বিচারক বলেন, অব্যাহতভাবে ইচ্ছাকৃতভাবে ট্রাম্প আদালতের আদেশের লঙ্ঘন করছেন। এটা আইনের শাসনের প্রতি সরাসরি আক্রমণ।

গত ২২ এপ্রিল একটি টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যের জন্য মার্চান তাঁকে দশমবারের মতো ১ হাজার ডলার জরিমানা করেন। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তাঁর বিরুদ্ধে এই মামলার জুরিদের তড়িগড়ি নিয়োগ দেওয়া হয়েছে। এদের ৯৫ ভাগ ডেমোক্র্যাট। বলা যায়, এই জুরিবোর্ডের অধিকাংশই ডেমোক্র্যাট।

এলএবাংলাটাইমস/ ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত