আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

'তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার যুদ্ধবিমান'

'তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার যুদ্ধবিমান'

তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার
যুদ্ধবিমান। এ সময় তুরস্কের দুটি এফ-১৬
যুদ্ধবিমান রাশিয়ার বিমানগুলোকে ধাওয়া
করে। বিষয়টি নিয়ে দেশদুটির মধ্যে বেশ
উত্তপ্ত বাক্য বিনিময় চলছে বলে জানায়
তুরস্কের সরকারি সূত্রগুলো।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে
বলা হয়েছে, তুরস্কের আকাশসীমায়
রাশিয়ার যুদ্ধবিমানটিকে বাধা দেয়া হলে
সেটি চলে যায়। দুটি এফ-১৬ জঙ্গিবিমান
রাশিয়ার বিমানটিকে ধাওয়া করে তাড়িয়ে
দেয় এবং এর প্রতিবাদে মস্কোর
রাষ্ট্রদূতকেও তলব করা হয়।
এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং
নেটোভূক্ত অন্যান্য দেশের
পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তুরস্কের
পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন বলে
জানা গেছে। রাশিয়া এ ঘটনাকে 'বিমান
চালনার ভুল' বলে অভিহিত করেছে এবং
আঙ্কারাকে বিষয়টি স্পষ্ট করে
জানিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট
রেসেপ তায়েপ এরদোয়ান সিরিয়ার গৃহযুদ্ধে
রাশিয়ার হস্তক্ষেপকে মারাত্মক ভুল বলে
বর্ণনা করে বলেন, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক
বিশ্ব থেকে মস্কোকে আরো বিচ্ছিন্ন করে
দেবে। বিডি নিউজ।

শেয়ার করুন

পাঠকের মতামত