আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ভারতে কলেজে গো-মাংস উৎসব করে বহিস্কার ৬ ছাত্র

ভারতে কলেজে গো-মাংস উৎসব করে বহিস্কার ৬ ছাত্র

ভারতে ধর্মীয় অনুশাসনের তোয়াক্কা না-করে,
দাদরির হিংসা-র জবাব দিতে, কলেজ ক্যাম্পাসের
মধ্যেই 'বিফ ফেস্ট'-এর আয়োজন করেছিলেন ওঁরা,
একদল প্রতিবাদী, নির্ভীক ছাত্র। গত ১ অক্টোবর
কলেজ চত্বরে পড়ুয়াদের মধ্যে গো মাংস বিতরণ
হয়। কোনও জোরজার বা বাধ্যবাধকতা ছিল না।
যাঁরা নিজে থেকে আগ্রহ দেখিয়েছন, শুধু তাঁদেরই
পাতে গো মাংস দেওয়া হয়েছে।
শ্রী কেরালা ভর্মা কলেজের অভিনব এই প্রতিবাদে
যাঁরা মূল উদ্যোগী ছিলেন, সেই ছয় পড়ুয়াকে চিহ্নিত
করে, তাঁদের সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ।
জানা গেছে, এই ছয় পড়ুয়াই স্টুডেন্ট ফেডারেশন অফ
ইন্ডিয়া(SFI)-র সক্রিয় সমর্থক।
কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, বিফ ফেস্টের
আয়োজন করে এই ছয় ছাত্র কলেজের নিয়ম
ভেঙেছে। যে কারণে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক
পদক্ষেপ করা হয়। শুধু গো মাংস বলে নয়, কলেজ
ক্যাম্পাসের মধ্যে কোনও ধরনের মাংস খাওয়ারই
অনুমতি দেওয়া হয় না। এমনকী কলেজের নিজস্ব
কোনও ফেস্টিভ্যালেও নয়। প্রতিটি পড়ুয়াই এই
নিষেধাজ্ঞার কথা জানেন। তা সত্ত্বেও প্রতিবাদের
নামে কলেজ ক্যাম্পাসের মধ্যেই গো মাংস বিতরণ
হয়েছে। তাই বাধ্য হয়েই শাস্তিমূলক পদক্ষেপ করতে
হয়।
গত ১ অক্টোবর এই বিফ ফেস্টকে কেন্দ্র করে,
বিজেপির ছাত্র সংগঠনের সঙ্গে SFI সমর্থকদের
একপ্রস্থ সংঘর্ষও হয়। সোশ্যাল নেটওয়ার্কিং
সাইটে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে কেরলের কলেজ
ক্যাম্পাসে গো মাংস খাওয়ার ছবি। তা
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নজরে পড়লে, রাজ্যকে
নোটিশ দিয়ে দ্রুত পদক্ষেপ করতে বলা হয়।
গো মাংস খাওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের
দাদরিতে মহম্মদ ইখলাককে পিটিয়ে মারা হয়। স্থানীয়
দুই যুবকের প্ররোচনায় প্রায় জনা দুশো লোক
ইখলাককে পিটিয়ে মারে। একই অভিযোগে ব্যাপক
পেটানো হয় তাঁর এক ছেলেকেও। যে ঘটনার জেরে
উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় দাদরিতে।
অভিযোগের আঙুল ওঠে বিজেপির দিকে।

শেয়ার করুন

পাঠকের মতামত