আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

আফগান হাসপাতাল কর্মীদের ওপরও গুলি ছোড়ার অভিযোগ

আফগান  হাসপাতাল কর্মীদের ওপরও গুলি ছোড়ার অভিযোগ

আফগানিস্তানের কুনদুজ শহরে আন্তর্জাতিক
মানবিক সহায়তা সংস্থা এমএসএফ
পরিচালিত হাসপাতালের পলায়নরত   
কর্মীদের ওপর মার্কিন বিমান থেকে গুলি
ছোড়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
আজ শুক্রবার বিবিসি অনলাইনের
প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত মাসে
ওই হাসপাতালে মার্কিন বিমান হামলায়
অন্তত ৩০ জন নিহত এবং বেশ কিছু মানুষ
আহত হন। ওই হামলায় হাসপাতালটিও
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক
প্রতিবেদনে এমএসএফ বলেছে, হামলার
আগে ওই হাসপাতালের ভেতরে কোনো
অস্ত্রশস্ত্র বা যুদ্ধ ছিল না।
যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে দাবি করেছিল,
সেখানে তাদের বাহিনী হামলার মুখে
পড়েছিল। পরে তাদের বক্তব্য ছিল,
তালেবান হামলার মুখে আফগান বাহিনীর
অনুরোধে যুক্তরাষ্ট্র ওই বিমান হামলা
চালায়। প্রতিবেদনে এমএসএফ অবশ্য
স্বীকার করেছে, হামলার সময় হাসপাতালে
থাকা শতাধিক রোগীর মধ্যে অন্তত ২০ জন
ছিলেন আহত তালেবান। আর সেটা যুদ্ধ-
আইনের সঙ্গে সংগতিপূর্ণ। ঘটনার কয়েকজন
প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ওই হামলার সময়
হাসপাতাল থেকে পলায়নরত লোকজনের
ওপর আকাশ থেকে গুলি ছোড়া হয়। যে
বিমান থেকে হামলা হয়েছে, সেখান
থেকেই সম্ভবত গুলি ছোড়া হয়েছে।
এমএসএফ বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১০
জন রোগী, ১৩ জন হাসপাতাল-কর্মী এবং
বাকি সাতজনের লাশ শনাক্ত করা যায়নি।
এমএসএফ বলছে, হাসপাতালটি সম্পর্কে
সবার জানাশোনা ছিল। হামলার তিন দিন
আগেও সব পক্ষকে তথ্য সরবরাহ করা হয়েছে।
বারবার অনুরোধ সত্ত্বেও হাসপাতালটির
ওপর এক ঘণ্টার বেশি সময় ধরে হামলা
হয়েছে। এমএসএফের মহাপরিচালক
ক্রিস্টোফার স্টোকস বলেছেন, সব তথ্য
দেওয়ার পরও কারও ভুল হওয়ার বিষয়টি
মেনে নেওয়া বা বিশ্বাস করা কঠিন। যুদ্ধ-
আইন অনুযায়ী ওই হামলা ছিল অবৈধ। এদিকে
হামলার ঘটনাটি এখনো খতিয়ে দেখা হচ্ছে
বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

শেয়ার করুন

পাঠকের মতামত