আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বিমানের ককপিটে রেহাম খান

বিমানের ককপিটে রেহাম খান

পাকিস্তানে আবার ঘুরেফিরে আলোচনায়
পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ও সাবেক
ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী
রেহাম খান। সম্প্রতি তিনি পাকিস্তান ইন্টারন্যাশনাল
এয়ারলাইন্সের একটি বিমানে করে লন্ডন
থেকে লাহোর ফিরছিলেন। পথে তিনি ওই
বিমানের পাইলটের অনুমতি চান ককপিটে বসার।
পাইলট তাকে অনুমতি দিলে তিনি ককপিটে
চলে যান। সেখান কাটান কয়েক মিনিট। এ খবর
প্রকাশ হওয়ার পর বিমান সংস্থাটিতে চলছে
তোলপাড়। কেন একজন পাইলট এক
নারীকে ককপিটে যেতে অনুমতি দিলেন,
কি সম্পর্ক তাদের ইত্যকার প্রশ্ন উঠছে
চারদিকে। বাধ্য হয়ে এ ঘটনায় তদন্ত শুরু
হয়েছে। বার্তা সংস্থা পিটিআই খবর দিয়েছে
যে, পিকে-৭৮৮ ফ্লাইটে রেহাম খান এ ঘটনা
ঘটান। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের
মুখপাত্র দানিয়েল গিলানি বলেছেন, পথে
রেহাম খানের অনুরোধে পাইলট তাকে
কয়েক মিনিট ককপিটে বসার অনুমতি দেন। এটা
আইন বিরোধী কর্মকা-। পাইলটের কাছে
এটা সৌজন্যতা হলেও পিআইএ আইন লঙ্ঘন
করতে পারে না। আইন অনুযায়ী,
কর্তৃপক্ষের অনুমতি নেই এমন কোন
ব্যক্তি ককপিটে প্রবেশ করতে পারবেন
না। এ বিষয়ে পিআইএ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
প্রাথমিকভাবে তদন্ত করছে। অভিযুক্ত
পাইলটের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তার
বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ৩০শে অক্টোবর ইমরান
খানের সঙ্গে টিভি সাংবাদিক রেহাম খানের
বিবাহ বিচ্ছেদ ঘটে। তিনি অভিযোগ করেন,
রাজনীতিতে প্রবেশ করতে চাইলে তাতে
তাকে বাধা দিয়েছেন ইমরান। ৬২ বছর বয়সী
ইমরান খান এ বছরের জানুয়ারিতে দ্বিতীয়
স্ত্রী হেসেবে রেহাম খানকে ঘরে
তোলেন। এর নয় বছর আগে ২০০৪
সালের জুনে প্রথম স্ত্রী জেমিমা
গোল্ডস্মিথের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
৪২ বছর বয়সী রেহাম বিবিসির চাকরি ছেড়ে
দিয়ে ২০১৩ সালে পাকিস্তানে ফিরে
আসেন।

শেয়ার করুন

পাঠকের মতামত