আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

আমেরিকা বনাম ইসলাম ধর্মের যুদ্ধ

আমেরিকা বনাম ইসলাম ধর্মের যুদ্ধ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত
সপ্তাহের হামলাকে সন্ত্রাসবাদ বলে অভিহিত
করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক
ওবামা। তিনি বলেন, ওই হামলাকারীরা যে জঙ্গি
সংগঠনের সমর্থক, সেই আইএস’কে ধ্বংস
করে দেয়া হবে। তবে এ সন্ত্রাসী
গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইকে আমেরিকা
বনাম ইসলাম ধর্মের যুদ্ধ হিসেবে দেখা
উচিৎ নয় বলে মন্তব্য করেন তিনি। এ খবর
দিয়েছে বিবিসি।
বারাক ওবামা কট্টরপন্থার বিরুদ্ধে লড়াইয়ে
আমেরিকার মুসলমানদেরও অংশ নেওয়ার
আহ্বান জানান। তিনি বলেন, আইএস ইসলামের
প্রতিনিধিত্ব করে না। আমেরিকার লাখো
মুসলমান সহ সারাবিশ্বের শত কোটি
মুসলমানদের মধ্যে খুবই ক্ষুদ্র একটি অংশ
এটি। প্রসঙ্গত, গত বুধবার ক্যালিফোর্নিয়ায়
সরকারি কর্মকর্তাদের এক ক্রিসমাস পার্টিতে
তাদেরই এক মুসলিম সহকর্মী ও তার স্ত্রী
হামলা চালায়। এতে ১৪ জন নিহত হন। ওই হামলার
প্রতিক্রিয়ায় ওভাল অফিসে বসে বিরল এ
ভাষণটি দেন প্রেসিডেন্ট ওবামা।
হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক
পরে পুলিশের হাতে নিহত হয়। পরে জানা যায়,
তাশফিন মালিক তার ফেসবুক পাতায় আইএস জঙ্গি
সংগঠনের প্রতি আনুগত্য প্রদর্শন করার কথা
লিখেছিল। তবে ওবামা নিজের ভাষণে
বলেন, হামলাটির পেছনে কোনও
বিদেশী শক্তি বা গোষ্ঠীর হাত থাকার
কোনো প্রমাণ পাওয়া যায়নি।


শেয়ার করুন

পাঠকের মতামত