আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

বাংলায় অডিও বার্তা প্রকাশ করেছে আইএস

বাংলায় অডিও বার্তা প্রকাশ করেছে আইএস

জিহাদে যোগদান এবং বিজয়ী না হলেও
শহীদ হওয়ার আহ্বান জানিয়ে ২ মিনিট ৪৭
সেকেন্ডের একটি অডিও বার্তা প্রেরণ
করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট
(আইএস)। দ্য হিন্দু পত্রিকার একটি
প্রতিবেদনে জানানো হয়, বিষয়টি নিয়ে
ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে ভারতের
গোয়েন্দা সংস্থায়। প্রতিবেদনটিতে বলা
হয়, মূলত বাংলাদেশের জন্য অডিও বার্তাটি
প্রকাশিত হলেও ভারত তার নিজ দেশের
বাংলাভাষিদের নিয়ে চিন্তিত। খেলাফাত ইজ
ব্যাক এমন শিরোনামে অডিও বার্তা প্রকাশ
করে আইএস। জঙ্গি সংগঠনটির মিডিয়া আল
হায়াত-এ ২৭ অক্টোবর বাংলা ভিডিওটি
আপলোড করা হয়।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ
থেকে বলা হয়েছে, বাংলাদেশি বংশদ্ভূত
কিছু বিদেশি সিরিয়া ও ইরাকে আইএসে
যোগ দিয়েছে। আইএসের জনবল
বাড়াতে তারা এই বার্তাটি বাংলাদেশের জন্য
তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। এটি
আমাদের জন্য নয়। কিন্তু তারপরও আমরা
তৎপর রয়েছি। প্রতিবেদনটিতে আরো
বলা হয়, বাংলাদেশ তার সীমান্তে
আইএসের অস্তিত্ব নেই বলে
জানিয়েছে। কিন্তু সম্প্রতি দেশটিতে ইতালি
ও জাপানের নাগিরক হত্যার দায় স্বীকার
করেছে জঙ্গি সংগঠন আইএস।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে
আরো বলা হয়েছে, ভারতে আইএস
আক্রমণ করতে পারে এমন কোন তথ্য
দেশটির গোয়েন্দে বিভাগের কাছে
নেই। কিন্তু তারপরও সরকারের পক্ষ
থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা
হয়েছে। ভারতেরর স্বরাষ্ট্রমন্ত্রণালয দ্য
হিন্দুকে আরো জানিয়েছে, এখন পর্যন্ত
ভারতের সীমান্তে আইএসের সরাসরি
আক্রমণের কোন পরিকল্পনা নেই। কিন্তু
আইএস দেশের অভ্যন্তরে অন্য কোন
সন্ত্রাসী গোষ্ঠিকে অর্থায়ন করতে
পারে। সে কারণে ভারত তার দেশে থাকা
ফ্রান্স, ব্রিটেন এবং ইউএসএসহ অন্যান্য
কূটনীতিকদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
গ্রহণ করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত