আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

ডোনাল্ড ট্রাম্প আইএসের নিয়োগকর্তা : হিলারি

ডোনাল্ড ট্রাম্প আইএসের নিয়োগকর্তা : হিলারি

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির
প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী

ডোনাল্ড ট্রাম্পকে জঙ্গি সংগঠন ইসলামিক

স্টেটের (আইএস) নিয়োগকর্তা

হিসেবে আখ্যা দিয়েছেন

ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট

পদপ্রার্থী হিলারি ক্লিনটন। স্থানীয় সময়

শনিবার ডেমোক্র্যাটদের আরেক

প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশী বার্নি

স্যান্ডার্সের সঙ্গে এক নির্বাচনী

বিতর্কের সময় এ কথা বলেন হিলারি।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী

বলেন, 'তিনি (ট্রাম্প) আইসিসের সবচেয়ে

বড় নিয়োগকারী। তারা (আইএস)

লোকজনকে দেখিয়ে দিচ্ছে,

ডোনাল্ড ট্রাম্প ইসলাম ও মুসলমানদের

অপমান করছে। আর এভাবে তারা নতুন করে

কট্টরপন্থী জিহাদিদের নিয়োগ দিতে

পারছে।' আলজাজিরার খবরে বলা হয়, শনিবার

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে বিতর্কে

বিভিন্ন বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের

অবস্থানের তীব্র সমালোচনা করেন

হিলারি। ওই বিতর্কের সঞ্চালক ছিলেন

মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন

ও'ম্যালি। বিতর্কের প্রায় পুরো অংশজুড়েই

নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া

যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ আইন

নিয়েও বিতর্ক হয়। বিতর্কের একপর্যায়ে

সিরিয়া বিষয়ে হিলারির নীতির সমালোচনা

করেন বার্নি স্যান্ডার্স। সম্প্রতি এক

বক্তব্যে যুক্তরাষ্ট্রে মুসলমানদের

প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান ডোনাল্ড

ট্রাম্প। এর পর থেকে

ডেমোক্র্যাটদলীয় নেতাকর্মীসহ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল ট্রাম্পের

তীব্র সমালোচনা করে। বিশ্বজুড়েও

ব্যাপক নিন্দিত হন যুক্তরাষ্ট্রের এ

ধনকুবের।

শেয়ার করুন

পাঠকের মতামত