আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ট্রাম্পকে নিষিদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক

ট্রাম্পকে নিষিদ্ধে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্ক

যুক্তরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের
প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের
দাবিতে একটি গণপিটিশনের উপর
বিতর্ক করবেন দেশটির সাংসদরা।
মঙ্গলবার এক বৈঠকে পার্লামেন্টের
হাউস অব কমন্সের পিটিশন কমিটি
বিতর্ক করার এ সিদ্ধান্ত নিয়েছে।
খবর বিবিসির।
ওয়েস্টমিনিস্টার হলে ১৮ জানুয়ারি ওই
বিতর্ক হওয়ার কথা রয়েছে। বিতর্কে
ব্রিটিশ লেবার পার্টির এমপি পল
ফ্লিন নেতৃত্ব দিবেন। প্রায় পাঁচ লাখ
৬৮ হাজার ব্রিটিশ নাগরিকের সই করা
ওই গণপিটিশনে যুক্তরাষ্ট্রের আসন্ন
প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান
দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড
ট্রাম্পকে যুক্তরাজ্যে প্রবেশে
নিষেধাজ্ঞা আরোপের দাবি
জানানো হয়।
গত বছরের বছরের শেষের দিকে
প্যারিসে হামলায় ১৩০ জন ও
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান
বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী
সেবাকেন্দ্রে দুই বন্দুকধারীর হামলায়
১৪ জনের প্রাণহানি ঘটে। দুটি হামলার
সঙ্গেই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি
সংগঠন ইসলামিক স্টেটের (আইএস)
জড়িত।
এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প এক
বক্তৃতায় মুসলমানদের যুক্তরাষ্ট্রে
প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি
জানান। তার ওই বক্তব্যের জেরে
বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি
হয়। পরে ব্রিটেনের নাগরিকরা
ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাজ্যে প্রবেশে
নিষেধাজ্ঞা আরোপের দাবিতে
পিটিশন দাখিল করেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড
ক্যামেরনও ট্রাম্পের সমালোচনা
করেছেন। তবে সেসময় ক্যামেরন
ট্রাম্পের উপর এ ধরনের নিষেধাজ্ঞা
আরোপ করা উচিত হবে না বলে মন্তব্য
করেন। দেশটির আইন অনুযায়ী, এক লাখ
সই রয়েছে এমন গণপিটিশন নিয়ে
পার্লামেন্টে আলোচনার বিষয়টি
আইনপ্রণেতাদের অবশ্যই বিবেচনায়
নিতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত