আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান সৌদির

যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান সৌদির

দক্ষিণ লোহিত সাগরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা মার্কিন মালিকানাধীন তিনটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথিদের হামলার পর যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। হামাস-ইসরায়েলের যুদ্ধের মধ্যে বাড়তি কোনো সংঘাত না যেন না হয় এ কারণে এমন আহ্বান জানিয়েছে রিয়াদ।

 

সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরান সমর্থিত হুথিরা ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের চারপাশে ছড়িয়ে পড়া সংঘাতের মধ্যে জড়িয়ে পড়েছে। তারা গুরুত্বপূর্ণ শিপিং লেনের জাহাজগুলোতে আক্রমণ করেছে, ইসরায়েলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটি বলেছে, তাদের হামলার উদ্দেশ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখানো। যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত তারা এই ধরণের হামলা চালিয়ে যাবে প্রতিশ্রুতি দিয়েছে।

৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়েছে। তারা যুদ্ধে জড়িয়ে পড়ায় আঞ্চলিক ঝুঁকি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, সমুদ্রপথে হুমকির সৃষ্টি হয়েছে যার মাধ্যমে বিশ্বের বেশিরভাগ তেল পরিবহন করা হয়। লোহিত সাগর ঘেঁষে যেসব দেশ রয়েছে তারাও ঝুঁকিতে আছে কারণ এই অঞ্চলের ওপর দিয়েই ইসরায়েলের দিকে ড্রোন ও রকেট ছুঁড়ে থাকে হুথিরা।

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তার ভূখণ্ডে হুথি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার বিষয়টিও সতর্কতার সঙ্গে দেখেছে।

গত কয়েক সপ্তাহে হুথিরা শিপিংয়ে হামলা বাড়িয়েছে। দুটি সূত্র রয়টার্সকে বলেছে, ওয়াশিংটনের প্রতি রিয়াদের সংযমের বার্তার উদ্দেশ্য ছিল উত্তেজনা থামানো। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে তাতে রিয়াদ এখন পর্যন্ত সন্তুষ্ট ছিল। তারা আমেরিকানদের এই বিষয়ে চাপ দিয়েছিল।

এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সৌদি অর্থনীতির সম্প্রসারণ ও বৈচিত্র্য রক্ষার্থে রিয়াদ এই বছর তেহরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। পাশাপাশি প্রায় ৯ বছর ধরে ইয়েমেনে হুথিদের সঙ্গে দেশটির যে যুদ্ধ ছিল তার জন্যে বিরতি চাইছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত