আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

জাতিসংঘের প্যানেলে সদস্য হতে হাসিনাকে মুনের ফোন

জাতিসংঘের প্যানেলে সদস্য হতে হাসিনাকে মুনের ফোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের প্যানেলে সদস্য হওয়ার আহ্বান জানিয়েছেন মহাসিচব বান কি মুন। এতে সম্মতিও জানিয়েছেন শেখ হাসিনা। রবিবার রাত ৮টায় জাতিসংঘ মহাসচিব ও শেখ হাসিনার মধ্যে এ বিষয়ে টেলিফোন আলাপ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।


তিনি জানান, রাতে জাতিসংঘ মহাসচিব টেলিফোন করে শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রীকে জানান, জাতিসংঘ ইউনাইটেড নেশনস হাই লেভেল প্যানেল অন ওয়াটার নামে একটি প্যানেল করতে যাচ্ছে। এতে প্রধানমন্ত্রীকে তিনি সদস্য রাখার প্রস্তাব করেন।


আর জাতিসংঘ মহাসিচবের এ প্রস্তাবে সম্মতি জানান শেখ হাসিনা।


প্রেস সচিব আরো জানান, বান কি মুন তার টেলিফোন আলাপে জুনের প্রথম সপ্তাহে জাতিসংঘের পুলিশের একটি সম্মেলন অনুষ্ঠানের কথা জানান এবং ওই সম্মেলনে বাংলাদেশ থেকে পুলিশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেন।


ঢাকায় আগামী ডিসেম্বরে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলন হতে যাচ্ছে জানিয়ে ওই সম্মেলনে জাতিসংঘ মহাসচিবকে অংশ গ্রহণের জন্য আমন্ত্রন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। দেশের সব রাজনৈতিক দল এখন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে। দলগুলো ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে অংশ নিতে ব্যস্ত রয়েছে। এর আগেও পৌরসভা নির্বাচন অংশ নিয়েছে সবগুলো রাজনৈতিক দল।


এছাড়া দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলেও প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে জানান।


এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাদের টেলিফোন আলাপ শেষ হয় বলে জানান প্রেস সচিব ইহসানুল করিম।

শেয়ার করুন

পাঠকের মতামত