আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

সামাজিক ব্যবসায় ভারতীয় তরুণদের উদ্বুদ্ধ করলেন ড. ইউনূস

সামাজিক ব্যবসায় ভারতীয় তরুণদের উদ্বুদ্ধ করলেন ড. ইউনূস

সামাজিক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরামর্শ চেয়েছেন ভারতীয় তরুণরা। সোমবার ভারতের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভারতের মুুম্বাইয়ে একটি দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠান হয়। এসময় সেদেশের তরুণরা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরামর্শ চান।

টাটার বিভিন্ন কোম্পানি, বোস্টন কনসাল্টিং গ্রুপ, মাহিন্দ্র, ইয়েস ব্যাংক, জে পি মরগান ও গুগলের মতো নেতৃস্থানীয় কোম্পানিগুলো একটি অ্যাকশন ফোরাম গঠনের উদ্দেশ্যে এই সেশনে যোগদান করে। এই অ্যাকশন ফোরামটি ভারতে সামাজিক ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একটি অ্যাকশন প্ল্যান তৈরি ও বাস্তবায়ন করবে। করপোরেট প্রতিষ্ঠানগুলির স্ব-স্ব সামাজিক ব্যবসা উদ্যোগের মাধ্যমে এই অ্যাকশন প্ল্যান ভারতে করপোরেট সামাজিক দায়িত্বের একটি নতুন যুগ সূচনা করবে বলে ফোরামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আশা করছে।

অংশগ্রহণকারীরা ভারতে সামাজিক ব্যবসা সম্প্রসারণে প্রফেসর ইউনূসের মূল্যবান অভিজ্ঞতা কাজে লাগাতে উদগ্রীব। টেকসই উপায়ে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করতে ভারতের নেতৃস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলো কর্তৃক তাদের বাধ্যতামূলক সিএসআর ফান্ড ব্যবহার করে সামাজিক ব্যবসা সৃষ্টির অভিপ্রায়কে প্রফেসর ইউনূস অভিনন্দন জানান।

সমাজ কল্যাণ, দারিদ্র বিমোচন ও মহিলা বিষয়ক মন্ত্রী মিসেস পঙ্কজা মুন্ডে সম্মেলনে অংশগ্রহণ করেন।

তিনি প্রফেসর ইউনূসকে বলেন, প্রফেসর ইউনূস কর্তৃক সৃষ্ট বিভিন্ন সামাজিক ব্যবসা পরিদর্শনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসবেন।

প্রফেসর ইউনূস মুম্বাইতে পৌঁছালে দারিদ্র বিমোচন বিষয়ক প্রতিমন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান। এছাড়া তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রফেসর ইউনূস ও তাঁর মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকের পর মন্ত্রী প্রফেসর ইউনূসের সম্মানে একটি নৈশ ভোজেরও আয়োজন করেন।

এর পূর্বে ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০১৬ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্ণাটকের হুবলীতে “দেশপান্ডে ফাউন্ডেশন” আয়োজিত বার্ষিক “উন্নয়ন সংলাপ”-এ অংশগ্রহণ করেন। দেশপান্ডে ফাউন্ডেশনের আমন্ত্রণে অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে প্রফেসর ইউনূস ৫০০০-এর অধিক অংশগ্রহণকারীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

প্রফেসর ইউনূস দেশপান্ডে ফাউন্ডেশন ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা দেশ দেশপান্ডে, ইনফোসিস’র সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি, প্রদেয়া সিস্টেম্স-এর সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারপরসন ও প্রধান নির্বাহী ইরানিয়ান নভোচারী ড. অনুশেষ আনসারী এবং সাংবাদিক শেখর গুপ্তের মতো ভারতের বিশিষ্ট উদ্যোক্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে মিলিত হন। “ইভনিং উইথ লিজেন্ড্স” নামে অভিহিত এই সেশনে নেতৃস্থানীয় সামাজিক উদ্যোক্তারা অভ্যাগতদের নিকট তাঁদের অভিজ্ঞতা ও কাহিনী বর্ণনা করেন এবং নবীনদেরকে তাদের নিজ নিজ স্বপ্ন বাস্তবায়িত করতে ও একটি বাসযোগ্য নতুন পৃথিবী নির্মাণে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত