আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ ভারতের

বাংলাদেশে ২৪ হাজার কোটি টাকা বিনিয়োগ ভারতের

বাংলাদেশের অবকাঠামো খাতে ভারত তিন বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৪ হাজার কোটি টাকা) বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় শ্রিংলা এ কথা জানান।

তিনি বলেন, ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আঞ্চলিক হাবে পরিণত হতে পারে।

চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এ লতিফ,পরিচালক দিদারুল আলম, ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হাওলাদার, ফার্স্ট অফিসার রাকেশ রামন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন আহমেদ, চেম্বারের সবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ,একেখান গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালাহ উদ্দিন কাসেম খান, চট্টগ্রাম বন্দরের পরিচালক জাফর আলম,কাস্টমস কমিশনার হোসেন আহমেদ, জে এফ বাংলাদেশের প্রধান নির্বাহী এ কিউ আই চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হর্ষ বর্ধন শ্রিংলা বলেন,ভারত-বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যেমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। বাংলাদেশে উৎপাদিত পণ্যের গুণগত মান সঠিক হলে তা ভারতের বাজারে অগ্রাধিকার পাবে বলে জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত