আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কিউবায় বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বাক্সের সন্ধান, নিহত ১১০

কিউবায় বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বাক্সের সন্ধান, নিহত ১১০

কিউবায় বিধ্বস্ত বিমানের দুটি ব্ল্যাক বাক্সের একটি ‘ভালো অবস্থায়’ পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এ দুর্ঘটনায় তারা ১১০ জনের নিহতের খবর নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত ব্ল্যাক বাক্সের মাধ্যমে জানা যাবে, বিমানটিতে দুর্ঘটনার আগে কী কী ঘটেছিল।

কিউবার পরিবহনমন্ত্রী আদেল ইজকুইয়ারডো এ তথ্য জানিয়ে আশা প্রকাশ করেন, দ্বিতীয় ব্ল্যাক বাক্সটিও অক্ষত অবস্থায় অতি দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।

মন্ত্রী জানান, নিহত ১১০ জনের মধ্যে ১১ জন বিদেশি রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। ওই বিমানের ১১৩ আরোহীর মধ্যে দুর্ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন তিন নারী। তবে তাদের শরীর গুরুতরভাবে পুড়ে গেছে।
 
১৯৮৯ সালের পর এটি কিউবায় সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। ১৯৮৯ সালে হাভানার কাছে একটি বিমান বিধ্বস্ত হলে ১২৬ আরোহী ও ১৪ জন এলাকার বাসিন্দাসহ মোট ১৪০ জন নিহত হন।

শুক্রবারের এ দুর্ঘটনায় কিউবায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বোয়িং ৭৩৭ বিমানটি ৪০ বছর পুরোনো ছিল।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৮ মিনিটে হোসে মারতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পূর্বে এয়ারপোর্ট থেকে পূর্বাঞ্চলীয় শহর হলগুইনের উদ্দেশে রওয়ানা হয়। পরে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি এয়ারপোর্টের কাছাকাছি বিধ্বস্ত হয়। একটি মেক্সিকান প্রতিষ্ঠান থেকে বিমানটি লিজ নিয়েছিল কিউবা সরকার।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত