আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি ‘বিশ্বের সবচেয়ে খারাপ’ বলে উল্লেখ উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি ‘বিশ্বের সবচেয়ে খারাপ’ বলে উল্লেখ উত্তর কোরিয়ার

ছবিঃ এলএবাংলাটাইমস

উত্তর কোরিয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন’ প্রত্যাখ্যান করেছে এবং এটিকে ‘মিথ্যা ও বানোয়াট তথ্য, কুসংস্কার ও শত্রুতার ওপর ভিত্তি করে তৈরি’ বলে তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির আলোচনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতিকে ‘বিশ্বের সবচেয়ে খারাপ’ বলেও উল্লেখ করেছে উত্তর কোরিয়া। 

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘এই প্রতিবেদনটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের একটি স্পষ্ট প্রমাণ।’

মুখপাত্র আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়মিতভাবে ‘নিজেদের লোকজনকেও নিয়মতান্ত্রিক দমন করা হচ্ছে’ এবং ‘জাতিগত ও সাম্প্রদায়িক সংঘর্ষসহ বিভিন্ন সহিংস অপরাধ’ সংঘটিত হচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের তথ্যগত অনুপ্রবেশের প্রয়োজনীয়তার দাবির প্রতিও ইঙ্গিত করে মুখপাত্র বলেছেন, ‘এই প্রচেষ্টা অত্যন্ত ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিপজ্জনক রাজনৈতিক চ্যালেঞ্জেরই নামান্তর।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এ ধরনের মনোভাবের জবাবে পিয়ংইয়ংয়ের পাল্টা প্রতিক্রিয়ার কোনো সীমারেখা রাখা হবে না।’

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে প্রকাশিত তথ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হাঙ্গেরি, ভিয়েতনাম, মেক্সিকো, পাকিস্তান, তুরস্কসহ বেশ কিছু দেশে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা প্রতিবেদনটিকে একটি দ্বিমুখী আচরণের চরম নজির বলে উল্লেখ করেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত