আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

কাজে মন বসছে না ? মেনে চলুন কিছু নিয়ম

কাজে মন বসছে না ? মেনে চলুন কিছু নিয়ম

ব্যস্ততার এই জীবনে শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে প্রভাবিত হচ্ছে মানসিক স্বাস্থ্যও। অনেক সময়ই কাজে ক্লান্তি আসে, মন বসতে চায় না। সেক্ষেত্রে কিছু নিয়ম মানতে পারেন। যেমন-

১. কোনও কাজ করার একদিন আগে সব পরিকল্পনা করে নিন। যাতে আপনি কীভাবে কাজ করবেন তা ভেবে সারা দিন বয়ে না যায়।

২. মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাও গুরুত্বপূর্ণ ৷ কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা আপনাকে বিভ্রান্ত করতে পারে এবং আপনি কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলতে পারেন৷ তাই ইমেল চেক করার আগে, ফোন কল করা বা সোশ্যাল মিডিয়া ফিড পড়ার আগে আপনার কাজগুলি শেষ করুন।

৩. এমন সমস্যা সমাধানে মেডিটেশনও করতে পারেন। এতে মন শান্ত হবে। মনে আসা চিন্তা বাদ দিয়ে আপনাকে একটি বিষয়ে ফোকাস করতে সাহায্য করবে। দুশ্চিন্তা, উদ্বেগ, বিষণ্ণতার মতো যে কোনও মানসিক অশান্তি দূর করে ধ্যান।

৪. কাজে মনোযোগ বাড়াতে ৭ থেকে ৮ ঘণ্টার পর্যাপ্ত ঘুমও দরকারি। আপনি যদি কম ঘুমান, তাহলে আপনার পক্ষে মনোনিবেশ করা কঠিন হবে। কারণ ঘুম থেকে শরীর শক্তি পায়। এর ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এর অভাবে কাজের গতি কমে যায়।

৫. মাল্টি টাস্কিং এড়িয়ে চলুন। একবারে একটি কাজ করলে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারবেন এবং আপনার কাজের উৎপাদনশীলতাও বাড়বে। এতে আপনি স্বাচ্ছন্দ্যে টার্গেটে পৌঁছতে পারবেন। যদি বারবার এক কাজ থেকে অন্য কাজে চলে যান, তাহলে কোনও কাজ সঠিকভাবে করতে পারবেন না।

৬. এক টানা কাজ করে গেলে ক্লান্ত লাগে। যে কারণে দীর্ঘ সময় ধরে কাজে মনোযোগ বসাতে সমস্যা হয়। বিরতি না নিয়ে কাজ করলে মনোযোগ কমে যায়। এই পরিস্থিতিতে নিয়মিত বিরতি নেওয়ার চেষ্টা করুন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত