আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

গরমে আরামের তিন রেসিপি

গরমে আরামের তিন রেসিপি

এই গরমে সহজ উপকরণে দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন নানা স্বাদের শরবত। রেসিপি দিয়েছেন মাসুমা সিদ্দিকা।


ড্রাগন ফ্রুট লেমনেড

উপকরণ
ড্রাগন ফ্রুট ১ টা, লেবুর রস ১ টেবিল চামচ, বিট লবণ ১/২ চা চামচ, মধু ২ টেবিল চামচ, পানি ১ কাপ।


প্রণালী
ড্রাগন ফ্রুট এর খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারের জগে এই ড্রাগন ফ্রুট নিয়ে এর সঙ্গে পানি, লেবুর রস, বিট লবণ ও মধু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি গ্লাসে বরফ দিয়ে তাতে এই লেমনেড ঢেলে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ড্রাগন ফ্রুটস লেমোনেড।


আমের লাচ্ছি

উপকরণ
পাকা আম দেড় কাপ, ঠাণ্ডা টক দই ১/৩ কাপ, সাদা এলাচ গুঁড়ো ১ চিমটি, ঠাণ্ডা তরল দুধ ১ কাপ, মধু ২ টেবিল চামচ, পেস্তা বাদাম ২ টেবিল চামচ, জাফরান ১ চিমটি।

প্রণালী
একটি ব্লেন্ডারের জগে ঠাণ্ডা পাকা আম, টক দই, সাদা এলাচ গুঁড়ো, ঠাণ্ডা তরল দুধ, মধু ও বাদাম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটি গ্লাসে ঢেলে নিতে হবে। এবার এর ওপরে বাদাম ও জাফরান ছড়িয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করতে হবে মজাদার আমের লাচ্ছি।


ডাব-বাদামের শেক

উপকরণ
ডাবের পানি ২ কাপ, ডাবের শাঁস হাফ কাপ, কাজুবাদাম ১০-১২টা, ফ্রেশ ক্রিম ১/৪ কাপ, মধু ২ টেবিল চামচ।

প্রণালী
ব্লেন্ডারের একটি জগে ডাবের শাঁস ও কাজুবাদাম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার এরসঙ্গে ডাবের পানি, ফ্রেশ ক্রিম ও মধু দিয়ে আবারো কিছুক্ষণ ব্লেন্ড করতে হবে। একটি গ্লাসে দুই টুকরা বরফ দিয়ে তাতে ডাব বাদামের এই মিশ্রণ ঢেলে পরিবেশন করতে ভীষণ মজার ডাব-বাদামের শেক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত