আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

‘ভবিষ্যতের চাকরিতে সেরা ডিগ্রি নয়, এআই ও যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ’

‘ভবিষ্যতের চাকরিতে সেরা ডিগ্রি নয়, এআই ও যোগাযোগ দক্ষতা গুরুত্বপূর্ণ’

ভবিষ্যতের কর্মক্ষেত্রে শুধু সেরা কলেজ বা উজ্জ্বল ডিগ্রি আর সাফল্যের চাবিকাঠি হবে না। লিংকডইনের সিইও এবং মাইক্রোসফট অফিস ও কোপাইলটের ইভিপি রায়ান রোসলানস্কি বলেছেন, এআই দক্ষতা এবং মানবিক গুণাবলী—যেমন সহানুভূতি, যোগাযোগ এবং অভিযোজন ক্ষমতা—ভবিষ্যতের চাকরিতে বেশি গুরুত্বপূর্ণ হবে।

রোসলানস্কি লিংকডইনের ‘AI in Work Day’ অনুষ্ঠানে বলেন, ‘ভবিষ্যতের কাজ আর শুধু সেরা ডিগ্রি বা কলেজের কৃতিত্বের ওপর নির্ভর করবে না। বরং এটি নির্ভর করবে তাদের ওপর যারা অভিযোজিত, অগ্রণী চিন্তাভাবনা সম্পন্ন, শেখার জন্য প্রস্তুত এবং এআই টুল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এটি এমন একটি সুযোগ সৃষ্টি করছে যা আগে কখনো দেখা যায়নি।’

মাইক্রোসফটের ২০২৪ সালের একটি জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ ব্যবসায়িক নেতা কম অভিজ্ঞ হলেও এআই দক্ষ প্রার্থীর দিকে বেশি ঝুঁকছেন। লিংকডইনের তথ্য অনুযায়ী, এআই দক্ষতার প্রয়োজনীয়তা যুক্ত চাকরির বিজ্ঞাপন বছরে প্রায় ৭০ শতাংশ বেড়েছে।

লিংকডইনের প্রধান অর্থনীতিবিদ ক্যারিন কিমব্রো বলেন, ‘অভিযোজন ক্ষমতা এখন নতুন মুদ্রা। এআই দ্রুত পরিবর্তন হচ্ছে। এটি কেবল চাহিদার দক্ষতাকেই নয়, ভবিষ্যতের চাকরির ধরন, কর্মপরিবেশ এবং নিয়োগের প্রক্রিয়াকেও বদলাচ্ছে।’


রোসলানস্কি আশ্বাস দিয়েছেন, এআই মানুষের স্থান নেবে না। বরং যারা এআইকে গ্রহণ করবে, তারা তাদের স্থান ধরে রাখবেন, আর যারা এআই ব্যবহার করতে জানেন না, তারা পিছিয়ে পড়বেন। তিনি বলেন, ‘এআইতে মানুষের অংশীদারিত্বই হবে মূল শক্তি। সহানুভূতি, যোগাযোগ দক্ষতা এবং অভিযোজন ক্ষমতা—এসবই ভবিষ্যতের যেকোনো ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত