আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

ছবিঃ ফাইল ফুটেজ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ন্যানটাকেট দ্বীপের উপকূলে ছয়জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি মেডিকেল পরিবহন বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। তবে বিমানটিতে থাকা যাত্রীদের কেউ বেঁচে আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, গালফস্ট্রিম জি-১০০ বিমানটির সঙ্গে স্থানীয় সময় শনিবার রাত ১টার কিছু পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনের উদ্দেশে যাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, ন্যানটাকেটের উপকূলের কাছে বিমানের সঙ্গে মিলে যায় এমন একটি ধ্বং সা ব শে ষের এলাকা শনাক্ত করা হয়েছে। রাতভর সেখানে জাহাজ, হেলিকপ্টার ও বিমান দিয়ে তল্লাশি চালানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে থাকা ছয়জনের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। তাদের মধ্যে চারজন কানাডার নাগরিক এবং দুজন বারমুডার নাগরিক ছিলেন।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে উড্ডয়ন করে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে পৌঁছানোর কথা ছিল।

কোস্ট গার্ডের প্রকাশ করা বিমানের টেইল নম্বর অনুযায়ী, এটি ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেসের মালিকানাধীন ছিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশ থেকে রোগী ও তাদের স্বজনদের নিজ দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক মেডিকেল ফ্লাইট পরিচালনা করে।

ল্যাটিটিউডের ফ্লাইট অপারেশন্স বিভাগের পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ কানাডার সংবাদমাধ্যম সিবিসিকে জানান, বিমানে ছিলেন দুই পাইলট ও দুইজন মেডিকেল কর্মী। তারা সবাই কানাডার নাগরিক। মেডিকেল দলটি বারমুডায় গিয়েছিল একজন রোগী ও তার স্বজনকে নিয়ে আসতে। ওই রোগী ও তার স্বজন কানাডার নাগরিক ছিলেন না।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতায় বড় ধরনের পরিবর্তন ঘটে। প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে এটি দ্রুত নেমে প্রায় ১১ হাজার ফুটে চলে আসে।

এদিকে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগে সমস্যার ইঙ্গিতও পাওয়া গেছে। বোস্টন গ্লোবের প্রতিবেদনে বলা হয়েছে, রেডিও যোগাযোগের সময় নিয়ন্ত্রণকক্ষের কর্মী পাইলটকে জিজ্ঞেস করেন, তিনি কি জরুরি অবস্থা ঘোষণা করছেন। পাইলটের জবাব স্পষ্টভাবে শোনা যায়নি। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল নিশ্চিত করে যে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন।

স্থানীয় জরুরি বিভাগের এক ডিসপ্যাচারও রাত ১টার পর উদ্ধারকারী দলকে একটি বিমানের সম্ভাব্য বৈদ্যুতিক সমস্যার বিষয়ে প্রস্তুত থাকতে বলেন। পরে তিনি জানান, বিমানটির রেডিও ও রাডার যোগাযোগও হারিয়ে গেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত