আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুরের ছোট ভাই লস এঞ্জেলেস প্রবাসী স্বপনের ইন্তেকাল

ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুরের ছোট ভাই লস এঞ্জেলেস প্রবাসী স্বপনের ইন্তেকাল

বিভিন্ন মহলের শোক

ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদের ছোট ভাই লস এঞ্জেলেস প্রবাসী  সুলতান মোহাম্মদ মখছুদ আহমদ স্বপন আর নেই।  ৩ ফেব্রুয়ারী স্থানীয় নিউপোর্ট বীচ কেয়ার সেন্টারে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি...রাজিউন। মৃত্যূকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।

মরহুম স্বপন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস বাফলার সাবেক সভাপতি ও বিশিষ্ট  কমিউনিটি সংগঠক জসীম আহমেদ আশরফীর চাচাত ভাই। তিনি সিলেট গর্ভমেন্ট স্কুল  থেকে এস.এস.সি, সিলেট এম.সি কলেজ থেকে এইচ.এস.সি এবং লস এঞ্জেলস ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।

৪ ভাই ও ১বোনের মধ্যে তিনি ৩য়। তিনি দীর্ঘদিন থেকে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া'র শোক:
লস এঞ্জেলেস প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জসীম আহমেদ আশরাফীর চাচাত ভাই এবং সাবেক ডাকসু ভিপি সুলতান মুহাম্মদ মনসুরের ছোট ভাই সুলতান মুহাম্মদ স্বপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া'র নেতৃবৃন্দ।  এসোসিয়েশনের  প্রেসিডেন্ট আসাদুজ্জামান বাচ্চু ও সেক্রেটারি বদরুল আলম মাসুদ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাফলার শোক:
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস বাফলার সাবেক সভাপতি ও বিশিষ্ট  কমিউনিটি সংগঠক জসীম আহমেদ আশরফীর চাচাত ভাই সুলতান মুহাম্মদ স্বপনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন বাফলা নেতৃবৃন্দ। তারা মরহুমের রূহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব লস এঞ্জেলেস ও আনন্দমেলার শোক:
সুলতান মুহাম্মাদ স্বপনের মৃত্যুতে বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব লস এঞ্জেলেস ও  আনন্দমেলার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহম্মদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহেদ খান ঢুলি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। 

এলএ বাংলা টাইমসের শোক:
লস এঞ্জেলেস প্রবাসী  সুলতান মোহাম্মদ মখছুদ আহমদ স্বপনের মৃত্যুতে শোক জানিয়েছে এলএ বাংলা টাইমস পরিবার। এক শোক বার্তায় এলএ বাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ বলেন, একজন সজ্জন ব্যক্তি ছিলেন সুলতান স্বপন। তার মৃত্যুতে কমিউনিটি একজন ভালো মানুষকে হারালো। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরা কামনা করছি। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত