আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শিকাগোতে বন্ধুকধারীর হামলায় কমপক্ষে ১৪ জন আহত

শিকাগোতে বন্ধুকধারীর হামলায় কমপক্ষে ১৪ জন আহত

এলএ বাংলা টাইমস


ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো শহরে বন্দুক হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে এই বন্দুক হামলা চালানো হয়। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে বন্দুকধারীর পরিচয় এবং গুলি চালানোর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শিকাগোর গ্রেসহ্যামে ওয়েস্ট ৭৯ স্ট্রিটে একটি শেষকৃত্যের অনুষ্ঠানে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ এই বন্দুক হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই ঝাঁকে ঝাঁকে গুলি আসতে শুরু করে৷ এমন পরিস্থিতি ছিল যে মনে হচ্ছিল যেন যুদ্ধ হচ্ছে৷ আতঙ্কগ্রস্ত হয়ে অংশগ্রহণকারীরা গুলি থেকে বাঁচার জন্য ছুটোছুটি শুরু করে।

শিকাগো কর্তৃপক্ষ জানিয়েছে, একটি কালো গাড়িতে করে হামলাকারী শেষকৃত্যে অংশ নেওয়া লোকজনের ওপর গুলি চালায়। এরপর ওই শেষকৃত্যে অংশ নেওয়া কিছু লোকও পালটা গুলি চালায় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহতরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। তাদেরকে আলাদা আলাদা পাঁচটি হাপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আহতদের বেশিরভাগের অবস্থাই গুরুতর।

ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা আহতদের দেখার আগে গুলির শব্দ শুনতে পান, এবং বেরিয়ে দেখেন অনেকে আহত হয়ে পড়ে রয়েছেন। ঘটনাস্থল থেকে শিকাগো পুলিশ ৬০ টি শেল উদ্ধার করেছে।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত