আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে করোনায় আক্রান্ত ৫৭% অল্পবয়সী

লস এঞ্জেলেসে করোনায় আক্রান্ত ৫৭% অল্পবয়সী

এলএ বাংলা টাইমস

 
লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন করে করনাভাইরাসে আক্রান্তদের অর্ধেকেরও বেশি অল্পবয়সী। স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি উদাসীনতা করোনা সংক্রমণে ক্ষতিকর প্রভাব ফেলছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা।

মঙ্গলবার পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৪১ বছরের কম বয়সী লোকেরা ৫৭ শতাংশ করোনা আক্রান্তের রোগীর প্রতিনিধিত্ব করছে। তবে তাদের মৃত্যু হার তুলনামূলক ভাবে কম। এদিকে কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ৬৫ বছরের বেশি বয়সের লোকেরা সমস্ত ক্ষেত্রে ১১ শতাংশ করোনায় আক্রান্ত হয়েছে কিন্তু মৃত্যুর প্রায় ৭৫ শতাংশ তারা।

কাউন্টির পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরার এক বিবৃতিতে বলেন, আমরা প্রত্যক্ষ করেছি আমাদের অনেক তরুণ বাসিন্দা একে অপরের সাথে কথাবার্তা ও চলাফেরার সময় মাস্ক ব্যবহার করছেন না। প্রস্তাবিত প্রতিরোধ ব্যবস্থাগুলি মেনে চলেন না। যার ফলে দুঃখজনক হলেও সত্য আমাদের বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রতিদিন গড়ে ৩,০৫০ জন নতুন করে করোনায় সংক্রমিত হচ্ছে। গত সপ্তাহে দৈনিক গড়ে ৩০ জন মৃত্যু বরণ করছিলেন।  যা এই সপ্তাহে ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে।

কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, লস এঞ্জেলেস কাউন্টিতে রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন পর পর তৃতীয় দিনে হাসপাতালে ভর্তি ২,২০০ ছাড়িয়েছে, নিবিড় পরিচর্যা ইউনিটে এক চতুর্থাংশের বেশি রোগীদের রাখতে হয়েছে এবং ভেন্টিলেটরে ১৮% রোগী রয়েছে। গর্ভবতী মহিলা ও  কম বয়সী সহ সকলেই মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এখন পর্যন্ত কাউন্টি প্রায় ১৬১৭০০ করোনা পজিটিভ হয়েছে এবং এর মধ্যে ৪১৫৪ জন মারা গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে ভিড় এবং তাদের বাড়ির বাইরের লোকের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়াতে অনুরোধ করেছেন। বাইরে বের হলে মাস্ক পড়া এবং ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছেন।

এলএ বাংলা টাইমস/এ/আই 

শেয়ার করুন

পাঠকের মতামত