আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

এবার মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

এলএ বাংলা টাইমস


দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংডুতে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন। উভয় দেশের সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের পাল্টা পদক্ষেপ হিসেবে এই নির্দেশ দিলো বেইজিং। 

বেশ কয়েকটি ইস্যুতে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। আমেরিকান ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সুরক্ষিত রাখার স্বার্থে শুক্রবারের (২৪ জুলাই) মধ্যে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে ‘রাজনৈতিক উসকানি’ উল্লেখ করে চীন প্রতিশোধের হুমকি দিয়েছিল। এরপরই চেংডুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেওয়া হলো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অযাচিত পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ও বৈধ প্রতিক্রিয়া। বিবৃতিতে আরও বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি বেইজিং দেখতে চায় না। এই পরিস্থিতি সৃষ্টির জন্য সব দায় যুক্তরাষ্ট্রের। চেংডুতে মার্কিন কনস্যুলেট প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে। এখানে দুই শতাধিক কর্মী রয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন বেশ কয়েকটি ইস্যুতে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে। এসব ইস্যুর মধ্যে রয়েছে বাণিজ্য, করোনাভাইরাস মহামারি ও হংকংয়ের বিতর্কিত নতুন নিরাপত্তা আইন। যুক্তরাষ্ট্রে অবস্থিত আরও চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
  এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত