আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

তিন রাজ্যের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

তিন রাজ্যের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

এলএ বাংলা টাইমস


আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে মিশিগান, ফ্লোরিডা ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন। এই তিন রাজ্যের এক জনমত জরিপে এ তথ্য জানা গেছে। সিএনএন পরিচালিত ওই জনমত জরিপের এ ফল ২৬ জুলাই প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই তিন রাজ্যে জয়লাভ করেছিলেন। 

রাজ্য তিনটির ভোটাররা এখন জো বাইডেনের প্রতি ঝুঁকছেন বলে জনমত জরিপ থেকে জানা গেছে। প্রেসিডেন্ট নির্বাচনের আর বাকি ১০০ দিন। জরিপ বলছে, করোনাভাইরাসের সংক্রমণ ও এ থেকে মৃত্যু রোধে প্রেসিডেন্ট ট্রাম্প সঠিকভাবে দিকনির্দেশনা দিতে পারেননি। কারণ, এ পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪০ লাখেরও বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজারেরও বেশি মানুষের।

জরিপ ও বাজার গবেষণা সংস্থা এসএসআরএস পরিচালিত সিএনএনের জরিপে দেখা গেছে, অ্যারিজোনায় নিবন্ধিত ভোটারদের মধ্যে বাইডেনকে সমর্থন করছেন ৪৯ শতাংশ ও ট্রাম্পকে ৪৫ শতাংশ মানুষ। এদিকে এনবিসি নিউজ মেরিস্ট থেকে ২৬ জুলাই প্রকাশিত আরেক জনমত জরিপে দেখা যায়, অ্যারিজোনায় বাইডেনকে ৫০ শতাংশ মানুষ এবং ট্রাম্পকে ৪৫ শতাংশ মানুষ ভোট দেবেন। অ্যারিজোনার ভোটাররা জানিয়েছেন, বাইডেন করোনাভাইরাস রোধে আরও ভালো কাজ করবেন এবং জাতিকে একটা দিকনির্দেশনা দিতে পারবেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে ট্রাম্প ১০ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে জিতেছিলেন। কিন্তু সিএনএনের সর্বশেষ জরিপে দেখা গেছে, মিশিগানের ৫২ শতাংশ ভোটার বাইডেনকে সমর্থন করছেন এবং ৪০ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করছেন। এদিকে ২৬ জুলাই সিবিএস ইউগাভ থেকে প্রকাশিত আরেকটি জনমত জরিপে দেখা গেছে, বাইডেন ট্রাম্প থেকে ৬ পয়েন্টে এগিয়ে আছেন। মিশিগানের নিবন্ধিত ভোটারদের ৭০ শতাংশ মানুষ ‘ট্রাম্প নিজেকে ব্যক্তিগতভাবে যেভাবে পরিচালনা করেন’, তা পছন্দ করেন না। তবে ভোটারদের ধারণা, বাইডেন ট্রাম্পের চেয়ে ভালো করছেন, তাই তাঁরা বাইডেনের দিকে ঝুঁকছেন।

সিএনএনের জনমত জরিপে দেখা গেছে, ফ্লোরিডায় ৫১ শতাংশ ভোটার বাইডেনকে পছন্দ করেন এবং ৪৬ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন। অ্যারিজোনা ও ফ্লোরিডায় এখন করোনা সংক্রমণের মাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সিএনএনের এই জরিপ ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত পরিচালনা করা হয়। এই জনমত জরিপে অ্যারিজোনার ৮৭৩ জন, ফ্লোরিডার ৮৮০ জন এবং মিশিগানের ৯২৭ জন নিবন্ধিত ভোটার অংশগ্রহণ করেছিলেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত