আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

করোনায় মারা গেলেন লং বিচ সিটি মেয়রের মা

করোনায় মারা গেলেন লং বিচ সিটি মেয়রের মা

এলএ বাংলা টাইমস



লং বিচ সিটি মেয়র রবার্ট গার্সিয়ার মা গেভি ও’ ডানেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৬১ বছর। তিনি দীর্ঘ দিন ধরে একজন স্বাস্থ্য কর্মী ছিলেন। মেয়র রবার্ট গার্সিয়া এই তথ্য প্রদান করেন। 

এক বিবৃতিতে মেয়র বলেন, ‘ভাই আর আমার হৃদয় ভেঙ্গে গেছে। আমাদের দেখা মতে আমাদের মা ছিলেন সব চেয়ে দয়ালু মহিলা।’ গার্সিয়া বলেন, লং বিচ কর্তৃপক্ষ ১৩ জুলাই নিশ্চিত করেন মায়ের করোনা পজেটিভ। সৎ বাবা জর্জ ও’ ডানেলও করোনায় আক্রান্ত। তিনি হাসপাতালে আছেন এবং তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। 
গেভি ও’ ডানেল পেরু থেকে আমেরিকায় এসেছিলেম স্বপ্ন পূরনে এবং তাঁর স্বপ্ন সার্থক হয়েছে। একজন স্বাস্থ্য কর্মী হিসেবে তিনি হাজার হাজার রোগীর সেবা যত্ন করেছেন এবং ডাক্তার ও নার্সদের সহযোগিতা করেছেন। তিনি একটি ক্লিনিকে পঁচিশ বছর কাজ করেছেন। লস এঞ্জেলেস কাউন্টি সুপারভাইজার জেনেস হান বলেন, ‘করোনা মহামারির সময়েও অন্যের জীবন বাঁচাতে তিনি নিজের জীবন এই সেবায় নিয়োজিত রেখেছেন।’ 

মেয়র বলেন, তিনি মানুষকে সহযোগিতা করতে ভালোবাসতেন। সব সময় হাসি খুশি জীবন যাপন করেছেন। তিনি সব সময়ই আমাদের জীবন পরিচালনার আলোকবর্তিকা এবং কেন্দ্রবিন্দু।’ মেয়র তাঁর মায়ের শেষ দিন গুলোতে দেখাশোনা করার জন্য লং বিচ মেমোরিয়ালকে ধন্যবাদ দিয়েছেন।

লং বিচ সিটিতে এখন পর্যন্ত ১৬৩ জন মানুষ করোনায় মারা গেছেন। তাদের মধ্যে ১১৮ জনই দীর্ঘ দিন ধরে স্বাস্থ্য সেবায় নিয়োজিত ছিলেন। প্রায় ৭,৬০০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে ৫,৯৯৪ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।  

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত