আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সেন্ট্রাল ভ্যালির করোনা যুদ্ধে $৫২ মিলিয়ন দিতে চান গভর্নর

সেন্ট্রাল ভ্যালির করোনা যুদ্ধে $৫২ মিলিয়ন দিতে চান গভর্নর

এলএ বাংলা টাইমস



গভর্নর গেভিন নিউসাম বলেছেন ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালির ল্যাটিন নাগরিকরা সামাঞ্জ্যহীনভাবে করোনায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন। সেন্ট্রাল ভ্যালির আটটি কাউন্টিতে যেখানে ল্যাটিন নাগরিকের হার বেশি সেখানে ‘স্ট্রাইক টিম’ পাঠাতে আইন সভায় ৫২ মিলিয়ন ডলার অনুমোদনের প্রস্তাব করেছেন গভর্নর। এই অর্থ দিয়ে ওই এলাকায় করোনা টেস্ট, ট্রাসিং ও আইসোলেশন প্রটোকলের উন্নয়ন করা হবে।   

সেন্ট্রাল ভ্যালির আটটি কাউন্টি হলো সান ওয়াকিন, স্টেনেস্লাউস, মার্সেড, ম্যাডেরা, ফ্রেস্নো, কিংস এন্ড টুলেরি এবং কার্ন। গভর্নর বলেন ওই কাউন্টি গুলোতে মৃত্যু ও আক্রান্তের হারে বিস্তর পার্থক্য দেখা দেওয়ায় স্টেট থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেন্ট্রাল ভ্যালিতে অধিকাংশ ল্যাটিন নাগরিক বাস করেন।  

এই সপ্তাহের শেষে ‘স্ট্রাইক টিম’ কে নিয়োগ দেওয়া হবে। গভর্নর বলেন, ‘ক্যালিফোর্নিয়ায় রোগটা বেড়েই চলেছে। এর বিস্তার চলমান রয়েছে। এটা সামাঞ্জহীনভাবে কিছু কমিউনিটি ও এলাকাকে বেশি ক্ষতিগ্রস্ত করছে।’

ল্যাটিন ও কৃষ্ণাঙ্গরা সাধারণ মানুষের চেয়ে করোনায় বেশি হারে আক্রান্ত হচ্ছেন। শ্বেতাঙ্গদের তুলনায় তারা তিন গুণ বেশি আক্রান্ত হচ্ছে। নিউসাম বলেন যেখানে ক্যালিফোর্নিয়ায় আক্রান্তের হার ৭.৫ শতাংশ সেখানে সেন্ট্রাল ভ্যালিতে এ হার ১০.৭ শতাংশ থেকে ১৭.৭ শতাংশ পর্যন্ত। ওই এলাকার ফার্ম শ্রমিকদের মধ্যে আক্রান্তের হার অধিক। কেননা তারা খুবই কাছাকাছি কোয়ার্টারে থাকে, যৌথ যানবাহন ব্যবহার করে এবং স্বাস্থ্য সেবা গ্রহণের সুযোগও কম। 

নিউসাম বলেছেন সেন্ট্রাল ভ্যালির লোকাল হেলথ সেক্টরের জন্য ৫২ মিলিয়ন ডলার বরাদ্দে আইন সভায় তিনি যে প্রস্তাব করেছেন সে অর্থ দেওয়া হবে ডিজেজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সেন্টার থেকে পাওয়া ৪৯৯ মিলিয়ন ডলার থেকে। গভর্নর বলেন তিনি এই অর্থ দিয়ে আইসোলেশন প্রটোকল, টেস্টিং প্রটোকল, কোয়ারিন্টিন প্রটোকলের মান বৃদ্ধি করে স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মকর্তা ও কর্মীদের সহযোগিতা করবেন। 

এলএ বাংলা টাইমস/এস/আর  

শেয়ার করুন

পাঠকের মতামত