আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সাউথার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ৪৫ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

সাউথার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ৪৫ শিক্ষার্থী করোনায় আক্রান্ত

এলএ বাংলা টাইমস



সাউথার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় করোনাভাইরাসের সাথে যুদ্ধ করছে। লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে কমপক্ষে ৪৫ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ হাসপাতালে ভর্তি হয়নি। এই নিয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দেড়শ জন শিক্ষার্থী ও কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। 

সাউথার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান হেলথ অফিসার ডা. সারাহ ভান ওরম্যান বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রথম সংক্রমণ চিহ্নিত হয় জুলাই মাসের প্রথম দিকে। কিন্তু গত সপ্তাহে এই হার নাটকীয় ভাবে কমে যায়। 

লস এঞ্জেলেস পাবলিক হেলথ ডিপার্টমেন্ট বিশ্ববিদ্যালয়ের মধ্যে করোনা প্রাদুর্ভাবের কারণ তদন্ত করছে। তারা বলছে সামাজিক জন সমাগম বা ৪ জুলাইয়ের অনুষ্ঠানের কারণে সংক্রমণ ছড়াতে পারে। বর্তমানে বিভিন্ন বাসার মানুষের মধ্যে জন সমাগম নিষেধ করেছে কাউন্টি হেলথ অফিসাররা। 

এক বিবৃতিতে কাউন্টি থেকে বলা হয়, ‘এখানে খুব দ্রুত অনেক বেশি মানুষের মধ্যে করোনা ছড়িয়ে পড়তে পারে। এর পর এঁরা নিজের বাসার মানুষের মধ্যে তা ছড়িতে দিতে পারে যাদের মধ্যে গুরুতর কেউ অসুস্থ থাকতে পারে।’

ভান ওরম্যান এর জন্য কোনো কারণ নির্দিষ্ট করেননি। তিনি বলেন, ‘এটা বেশ কিছু দিনের সাধারণ মেলা-মেশা থেকে হতে পারে। তারা খুব কাছাকাছি থাকে। এর মাধ্যমে একে অন্যের মধ্যে ভাইরাস ছড়িয়ে দেয়। এটা কোনো বড় পার্টি ছিলো না। এটা খুব ছোট জন সমাগম ছিলো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর মাধ্যমেই সংক্রমণ ছড়িয়ে পড়ে।’ 

এলএ বাংলা টাইমস/এস/আর 

শেয়ার করুন

পাঠকের মতামত