আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ট্রাম্পের বিরুদ্ধে শততম বারের মতো মামলা করলো ক্যালিফোর্নিয়া

ট্রাম্পের বিরুদ্ধে শততম বারের মতো মামলা করলো ক্যালিফোর্নিয়া

এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কাজের বিরোধীতা করে ক্যালিফোর্নিয়া থেকে বিভিন্ন সময়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার শততম মামলাটি করে ‘মাইলফলক’ স্পর্শ করলো অঙ্গরাজ্যটির আদালত। 


ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জ্যাভিয়ার বেসেরা ২০১৭ সালে তার পদে আসীন হন এবং নির্বাচিত হন ২০১৮ সালে। পদে নিযুক্ত হয়ে এখন পর্যন্ত বহুবার তিনি ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। এবার সেই সংখ্যা শত স্পর্শ করলো। শততম মামলাটি হয়েছে পরিবেশ বিষয়ক এক আইন পরিবর্তনের বিরুদ্ধে।

এ প্রসঙ্গে বেসেরা বলেন, “কোনো প্রেসিডেন্ট ১০০ বার আইন ভঙ্গ করে মামলা দায়েরভুক্ত হয়েছেন এটা আমার কাছে অবাক লাগছে। তবে আমাদের মামলা করতে হয়েছে এজন্য আমি অবাক নই। আমাদের জনসাধারণ, আমাদের সম্পদ, আমাদের মর্যাদা আমাদেরকেই রক্ষা করতে হবে।”

২০১৭ থেকে যেসব কারণে ক্যালিফোর্নিয়ার আদালত এতবার ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে রয়েছে অভিবাসন, স্বাস্থসেবা, শিক্ষা, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার, ডাক বিভাগ, নাগরিক অধিকার প্রভৃতি বিষয়। 

একশ’টি মামলার অর্ধেকেরও বেশি হয়েছে এই অভিযোগে যে ট্রাম্প প্রশাসন ফেডারেল পরিবেশ আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে। 

এ প্রসঙ্গে ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জ্যাক পিটনি বলেন, “যে অঙ্গরাজ্যে ট্রাম্প ৩২ শতাংশ ভোটা পায় (গত নির্বাচনে) সেখানে ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের খুব একটা খারাপ দিক নেই।”

পরিবেশের জন্য ট্রাম্পের বিরুদ্ধে বেসেরার এই লড়াই ক্যালিফোর্নিয়ার অধিবাসীদের মধ্যে বেশ জনপ্রিয় বলেও জানান অধ্যাপক পিটনি। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত