আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হাসপাতালে ভর্তি কমছে লস এঞ্জেলেস কাউন্টিতে

হাসপাতালে ভর্তি কমছে লস এঞ্জেলেস কাউন্টিতে

ছবিঃ এলএ বাংলা টাইমস

করোনাভাইরাস সঙ্কট


বিগত দুই মাসের তুলনায় ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস কাউন্টিতে ধীরে ধীরে কমতে শুরু করেছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। রোববার (৩০ আগস্ট) নতুন করে কাউন্টিতে করোনায় আক্রান্তের সংখ্যা জানানো হয়েছে ১০৩০ জন, মারা গেছের ১০ জন।


স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত ও মৃত্যুর সাথে সাথে কমছে কাউন্টিতে হাসপাতালে ভর্তির সংখ্যাও। এলএ কাউন্টিতে শনিবার হাসপাতালে ভর্তি সংখ্যা ছিল ১,১১৬ জন, রোববার তা কমে আসে ১,০৮৯ জনে। 

অপরদিকে গত মাসে গড়ে হাসপাতালে করোনা সংক্রমণে ভর্তি ছিলেন ২ হাজারের ওপরে রোগী।

হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর মধ্যে শতকরা ৩২ জন আছেন নিবিড় সেবাকেন্দে। স্বাস্থ্য কর্তৃপক্ষ আশা করছে বাসিন্দারা যদি শারীরিক দূরত্ব মেনে চলেন তবে এ সংখ্যা আরও উল্লেখযোগ্য হারে কমে আসবে।

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরার বলেন, আমরা উন্নতি করছি এ কথা স্পষ্ট। এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। সামনে এগিয়ে যেতে আমাদের আরও সতর্কতা অবলম্বন প্রয়োজন। আমরা আমাদের ব্যবসা-বাণিজ্য,পরিবার ও সন্তানদের সুরক্ষায় দায়িত্ব নিয়ে কাজ করব।

এদিকে অরেঞ্জ, সান সান-বার্নাদিনহো, রিভারসাইড ও ভেনচারা কাউন্টি ব্যবসা পুনরায় চালুর ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। রাজ্য থেকে এ ব্যাপারে কাউন্টিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। এলএ কাউন্টিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৭৪৯ জন, মারা গেছেন ৫ হাজার ৭৬৯ জন।



শেয়ার করুন

পাঠকের মতামত