আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আগস্টে ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত্যু বেড়েছে ১৮ শতাংশ

আগস্টে ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত্যু বেড়েছে ১৮ শতাংশ

ছবিঃ এলএ বাংলা টাইমস

করোনাভাইরাস সঙ্কট


করোনা মহামারির এ সময়ে ক্যালিফোর্নিয়া রাজ্যে আগস্ট মাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। যদিও রাজ্য কর্তৃপক্ষ বলছে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে ক্যালিফোর্নিয়ার করোনা সংক্রমণ পরিস্থিতি। কমছে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ও মৃত্যু সংখ্যা।


তথ্য ঘেঁটে দেখা যায়, আগস্ট মাসে করোনায় ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭০৭ জনের। জুলাইয়ের তুলনায় এই মৃত্যু সংখ্যা ১৮ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রে এখন ক্যালিফোর্নিয়া রাজ্যেই করোনা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। প্রায় ৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যটিতে। যদিও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, ধীরে ধীরে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতির উন্নতি হবে।

জুলাইয়ের শেষদিকে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল সর্বোচ্চ। তবে আগস্ট-জুড়ে তা কিছুটা কমেছে। আগস্টের শুরুর দিকে সপ্তাহ-প্রতি করোনায় মৃত্যু ছিল ১৩৩ জন। শেষের দিকে তা কমে এসেছে ১১২ জনে।

ধীরে ধীরে ক্যালিফোর্নিয়া সচল করার পদক্ষেপ নেওয়া হচ্ছে সোমবার থেকে।  হেয়ার সেলুন, খুচরা দোকান, শপিংমল সবকিছু শতকরা ২৫ ভাগ ধারণক্ষমতায় খুলে দেওয়া হচ্ছে। রাজ্যের অর্থনীতি খাইখাইয়ে নিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর গেভিন নিউসাম।

কাউন্টিগুলোর মধ্যে সান-ফ্রান্সিসকো ও সান-দিয়াগো ভাইরাস মোকাবিলায় উন্নতি করছে। যদিও সেন্ট্রাল ভ্যালিতে করোনার অবস্থা কিছুটা খারাপ। লস এঞ্জেলেসে শেষ সপ্তাহে করোনা পজিটিভের হার কমেছে ৫ শতাংশ। যা মে মাসের মাঝামাঝি সময় থেকে সর্বনিম্ন।



শেয়ার করুন

পাঠকের মতামত