আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভয়াবহ হিট ওয়েভে ক্যালিফোর্নিয়া, জরুরি অবস্থা জারি

ভয়াবহ হিট ওয়েভে ক্যালিফোর্নিয়া, জরুরি অবস্থা জারি

এলএ বাংলা টাইমস

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ হিট ওয়েভের কারণে প্রয়োজনীয় পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর গ্যাভিন নিউসাম। হিট ওয়েভের সময় অঙ্গরাজ্যে জ্বালানী শক্তি সংকট তৈরি হতে পারে এবং এর ফলে দশ হাজারেরও বেশি অধিবাসী ব্ল্যাক আউটের কবলে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। 


অতিরিক্ত তাপমাত্রার কারণে বিদ্যুৎ ব্যবহারের চাহিদা বেড়ে গিয়ে এই সংকট তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসনের মুখপাত্র জিম হ্যাঙ্গি বলেন, "এই সপ্তাহটায় বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ”।

ক্যালিফোর্নিয়া ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেটোর ইতোমধ্যেই অঙ্গরাজ্য জুড়ে ‘ফ্লেক্স অ্যালার্ট’ জারি করেছে যার মাধ্যমে অধিবাসীদেরকে বেলা ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে বিদ্যুৎ কম ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে। 

লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার শুরু হওয়া এই হিট ওয়েভ মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে। অ্যান্টিলোপ ও সান্টা ক্ল্যারিটা ভ্যালি, ইস্টার্ন ও ওয়েস্টার্ন সান ফার্নান্দো ও সান গ্যাব্রিয়েল ভ্যালিতে এই হিট ওয়েভের তীব্রতা বেশি থাকবে। 

আবহাওয়াবীদরা আরও জানিয়েছেন, এই সময়ের মধ্যে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট বেড়ে যেতে পারে এমনকি লস এঞ্জেলেস কাউন্টিতে তা ১০০ ডিগ্রি ফারেনহাইটও ছাড়িয়ে যেতে পারে। 

কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়ার অধিবাসীদের অনুরোধ করেছেন, এ সময় খুব জরুরি কারণ ছাড়া বাইরে বের না হতে। তবে যদি বাইরে যেতেই হয় তাহলে হালকা রঙের ও হালকা কাপড় পরে এবং হ্যাট অথবা ছাতা নিয়ে বাইরে যেতে বলা হয়েছে। 

এছাড়া শিশু ও পোষা প্রাণিদের কোনো অবস্থাতেই গাড়িতে রেখে চলে না যেতে বলা হয়েছে। অতিরিক্ত তাপজনিত বিভিন্ত উপসর্গ যেমন বমি হওয়া, শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, চামড়া চটচটে ও বিবর্ণ হয়ে যাওয়া প্রভৃতি দেখা দিতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।    







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত