আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় ‘লেবার ডে’র ছুটিতে করোনা আক্রান্ত বৃদ্ধির আশঙ্কা

ক্যালিফোর্নিয়ায় ‘লেবার ডে’র ছুটিতে করোনা আক্রান্ত বৃদ্ধির আশঙ্কা

এলএ বাংলা টাইমস

আগামী সোমবার লেবার ডে বা শ্রমিক দিবস উপলক্ষে শনি থেকে সোম পর্যন্ত টানা ছুটিতে ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাস বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 


ছুটির এই তিন দিন ক্যালিফোর্নিয়ার অধিবাসীদের জন্য এক বড় পরীক্ষা। এ সময়টায় যদি তারা বাইরে গিয়ে না গিয়ে বাসায় অবস্থান করার সংযম দেখান তাহলে করোনাভাইরাস আক্রান্তের আরেকটি ঢেউ থেকে বেঁচে যেতে পারেন তারা।

এর আগে মে মাসের শেষের দিকে লকডাউন খুলে দেওয়ায় ক্যালিফোর্নিয়া জুলাই মাসে ভাইরাসজনিত ব্যাপকসংখ্যক মৃত্যুর অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছে। জুলাইয়ের ৪ তারিখের স্বাধীনতা দিবসের ছুটি, তরুণ ও শ্রমিকদের অসচেতন আচরণ প্রভৃতিও এ সময় ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে সহযোগিতা করেছে। 

গ্রীষ্মে সর্বশেষ বড় ছুটি লেবার ডে। এ সময় সারা যুক্তরাষ্ট্র জুড়েই প্রচুর মানুষ পরিবারসহ বিভিন্ন জায়গায় ভ্রমণে যান। তবে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সবচেয়ে এগিয়ে থাকা ক্যালিফোর্নিয়া যদি এই ছুটিতে সাবধান না হয় তাহলে আবারও একটি বড় সংখ্যার মৃত্যুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

ক্যালিফোর্নিয়ায় গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমছে। তাই এই সময়ে আবারও যাতে ভাইরাস ছড়ানো বৃদ্ধি না পায় সেজন্য লোকজনদের ঘরে রাখাটাই কর্তৃপক্ষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

ক্যালিফোর্নিয়ায় অনেক সংস্থা কয়েক দিন ধরেই লোকজনকে ছুটির সময়ে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আসছে। তবে গ্রীষ্মে বিশেষত হিট ওয়েভের সময়ে তারা ঘরে থাকবে কিনা সে নিশ্চয়তা একেবারেই দেয়া যাচ্ছে না। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত