আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার দাবানল: ২২৪ জনকে হেলিকপ্টার সহযোগে উদ্ধার

ক্যালিফোর্নিয়ার দাবানল: ২২৪ জনকে  হেলিকপ্টার সহযোগে উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

নরদার্ন ক্যালিফোর্নিয়ার সিয়েরা ন্যাশনাল ফরেস্টে শুরু হওয়া দাবানলের কবল থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দুই শতাধিক মানুষ। ক্রিক ফায়ার নামের এই দাবানলটি 'ম্যামথ পুল' নামের অবকাশযাপন কেন্দ্রের দিকে দ্রুত অগ্রসর হলে মিলিটারি হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে ২২৪ জনকে। 

মাদেরা কাউন্টির শেরিফ টাইনসন পোগ রবিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানান, হঠাৎ করেই দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়লে অবকাশযাপনকেন্দ্র থেকে বের হওয়ার একমাত্র পথটি বন্ধ হয়ে যায়। আগুনটি দ্রুত অবকাশযাপন কেন্দ্রের দিকে এগিয়ে আসতে থাকায় ২২৪ জনকে মিলিটারি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কর হয়। 

শেরিফ জানান, দাবানলে অন্তত বিশ জন আহত হয়েছেন। এরমধ্যে কেউ পুড়ে গেছেন, কারো হাড় ভেঙ্গে গেছে। আর দুইজনকে গুরুতর আহত অবস্থায় স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। 

শেরিফ গণমাধ্যমকে বলেন, ম্যামথ পুল অবকাশযাপন কেন্দ্রের পরিবেশ নারকীয় হয়ে উঠেছিলো। চারদিকে আগুন ও ধোঁয়ায় ঢেকে গিয়েছিলো। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় সেখানের বাসিন্দাদের নিরাপদ স্থানে একত্রিত হতে নির্দেশ দেওয়া হয়েছিলো। 

আশা করা হচ্ছে অবকাশযাপন কেন্দ্রের সবাইকে উদ্ধার করা হয়েছে, তবে উদ্ধার অভিযান রবিবার জুড়েই অব্যাহত থাকবে - জানান শেরিফ৷ 

ইউএস ফরেস্ট সার্ভিসের মূখপাত্র ড্যান টিউন জানান, গত শুক্রবারে শুরু হওয়া দাবানলটি খুবই দ্রুতই ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে দাবানলের কারণে ৩৬ হাজার একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ড্যান টিউন জানান, এখন পর্যন্ত দাবানল একটুও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ধোঁয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে কাজ করা কঠিন হয়ে গেছে। 

ইউএস ন্যাশনাক ফরেস্ট সূত্র জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে আনতে ৪৫০ জন ফায়ার সার্ভিস কর্মী, তিনটি হেলিকপ্টার ও তিনটি এয়ার ট্যাংকার কাজ করছে। 

এলএবাংলাটাইমস/ওএম 









শেয়ার করুন

পাঠকের মতামত