আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় পুড়ে ছাই ৩২ লক্ষ একরেরও বেশি অঞ্চল

ক্যালিফোর্নিয়ায় পুড়ে ছাই ৩২ লক্ষ একরেরও বেশি অঞ্চল

আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল

ক্যালিফোর্নিয়ায় এ বছরের দাবানলে এখন পর্যন্ত ৩২ লক্ষ একরেরও বেশি অঞ্চল পুড়ে গেছে। অন্তত ৪ হাজার ১শ’ টি ভবন আগুনে ধ্বংস হয়ে গেছে এবং ৬০ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
 
দাবানলে এখন পর্যন্ত অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা ২৪। এছাড়া বেশ কিছু সংখ্যক নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ক্যালিফোর্নিয়া আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে ট্রাম্পের বৈরি সম্পর্কের কারণে বেশ সংক্ষিপ্ত পরিসরেই এই সফর সম্পন্ন হয়। 

গভর্নর গ্যাভিন নিউসাম ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের দ্রুত সহায়তার কারণে তাকে ধন্যবাদ জানিয়েছেন তবে ট্রাম্পের পরিবেশ বিরোধী নীতির কারণে তার সমালোচনাও করেন। 

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্যালিফোর্নিয়ার আগুন অনেক বেশি ছড়িয়েছে। তাপমাত্রা ভয়াবহ বৃদ্ধি পাওয়ায় ও শুকনো বাতাসের কারণে আগুন ছড়ানো ত্বরান্বিত হয়েছে। 

তবে ক্যালিফোর্নিয়ার দাবানলের এত ভয়াবহ অবস্থার পেছনে জলবায়ু পরিবর্তন দায়ী কিনা এমন প্রশ্নের জবাব ট্রাম্প এড়িয়ে গিয়ে বনের ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করেন। 







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত