আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে আবার বেড়েছে করোনা সংক্রমণ

লস এঞ্জেলেসে আবার বেড়েছে করোনা সংক্রমণ

গত চারদিন ধরে বাড়ছে আক্রান্তের সংখ্যা

লস এঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবার বেড়েছে। গত কয়েক মাস ধরে করোনা সংক্রমণের হার ক্রমান্বয়ে কমলেও গত চারদিনে আবার বেড়েছে সংক্রমণ। 

কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরেরা বলেন, গত চারদিনে আবার করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগের 'লেবার ডে' এর ছুটির কারণে এই সংক্রমণ বাড়তে পারে। 

আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনা উদ্বেগজনক উল্লেখ করে ফেরেরা বলেন, লেবার ডের ছুটির কারণে স্বাস্থ্যবিধি লংঘন করায় বাসিন্দাদের মধ্যে সংক্রমণ বেড়েছে। এটি হলে আগামী কয়েকদিন আক্রান্তের সংখ্যা বেশিই থাকবে। 

তিনি আরো বলেন, এছাড়া লস এঞ্জেলেসে করোনা টেস্টের বুথ চালু করায় আগের থেকে টেস্টের সংখ্যা বেড়েছে। ফলে চারদিন ধরে আক্রান্তের সংখ্যা আগের থেকে বেশি আসছে। 

এর আগে লস এঞ্জেলসের গভর্নর এরিক গারসেটি জানিয়েছিলেন, আগামী দুইমাসের মধ্যেই লস এঞ্জেলেসে সাবস্ট্যানশিয়াল ধাপে চলে যাবে। কিন্তু বর্তমানে আক্রান্তের সংখ্যা প্রতি লাখে ৮ দশমিক ১ শতাংশ হওয়ায় আবারো শঙ্কা দেখা দিয়েছে রাজ্যটির অর্থনীতিতে। 

প্রসঙ্গত, শনিবার পর্যন্ত লস এঞ্জেলেসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩৪৩ জন। এরমধ্যে মারা গেছে তেরো জন। এছাড়া এখন পর্যন্ত করোনাভাইরাসের কারণে হাসপাতালে ভর্তি আছেন ৭৩২ জন। এরমধ্যে  ইনসেনটিভ কেয়ারে রাখা হয়েছে ৩১ শতাংশ রোগীকে। 

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত