আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রস্তাবনা ১৫, ১৬: ক্যালিফোর্নিয়াবাসী কী চায়?

প্রস্তাবনা ১৫, ১৬: ক্যালিফোর্নিয়াবাসী কী চায়?

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে আসন্ন সাধারণ নির্বাচন। প্রতিবারের মতো এবারেও ভোটাররা প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজ্য ও কাউন্টির গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মতামত প্রকাশ করবেন প্রস্তাবনা ভোটের (প্রপোজিশন ব্যালট) মাধ্যমে। ক্যালিফোর্নিয়ায় এবারের নির্বাচনী ব্যালটে থাকছে ১২টি প্রস্তাবনা। ৩ নভেম্বর নির্বাচনে ক্যালিফোর্নিয়াবাসী ১২টি গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোট দিবেন।

 

ক্যালিফোর্নিয়ায় এবারের প্রস্তাবনাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হচ্ছে ১৫, ১৬। প্রস্তাবনা ১৫ তে আছে গুরুত্বপূর্ণ ট্যাক্স ইস্যু। ক্যালিফোর্নিয়ায় ব্যবসা ও প্রতিষ্ঠানের ট্যাক্সের ক্ষেত্রে পরিবর্তন আনতে চাইছে রাজ্যটি। নতুন প্রস্তাবনা অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্যাক্স নির্ধারণ করা হবে সম্পত্তির মোট বাজারমূল্য হিসেবে। এর আগে ট্যাক্স নির্ধারণ করা হতো সম্পত্তির ক্রয় মূল্যের সাপেক্ষে।

 

ট্যাক্স এর আইন পরিবর্তন বিষয়ে ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা কী প্রতিক্রিয়া দেখাবেন, সেটি নির্ধারণ করতেই প্রস্তাবনা ১৫ রাখা হয়েছে৷ এই বিষয়ের উপর বাসিন্দারা 'হ্যাঁ' ও 'না' ভোটের মাধ্যমে তাদের মত প্রকাশ করবেন।

 

ইতোমধ্যে এই আইনের স্বপক্ষে প্রচারণাও শুরু করেছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান। ক্যালিফোর্নিয়া এই আইন পাশ করাতে প্রচারণার জন্য ৩০ মিলিয়ন ডলার ডোনেট করেছেন তারা। অপরদিকে সম্পত্তির মালিক ও এই আইনের বিরোধীরা ১০ মিলিয়ন ডলার খরচ করেছেন আইন স্থগিতের প্রচারণায়।

 

এরপর প্রস্তাবনা ১৬ কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবনা ১৬ অনুযায়ী, রাজ্য কোনো নাগরিকের সাথে বৈষম্য করতে পারবে না। নাগরিকের ধর্ম, বর্ণ কিংবা গোত্র তার আইনগত, চাকরি, শিক্ষা ও চিকিৎসা সেবার ক্ষেত্রে অন্তরায় হতে পারবে না। মূলত ১৯৯৬ সালে এই প্রস্তাবনা সাধারণ নির্বাচনে রাখা হয়েছিলো।

 

সাম্প্রতিক সময়ে ক্যালিফোর্নিয়ায় বর্ণবৈষম্য বেড়ে যাওয়ায় এই প্রস্তাবনা পাশ আবারো জরুরি হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে পুলিশ কর্তৃক কৃষ্ণাঙ্গদের নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় এই প্রস্তাবনা আবারো রাখা হয়েছে।

 


এলএবাংলাটাইমস /ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত