আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ডিজনিল্যান্ডে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

ডিজনিল্যান্ডে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির ডিজনিল্যান্ড রিসোর্টে চালু করা হচ্ছে টিকাদান কর্মসূচি কার্যক্রম। করোনার কারণে আপাতত বন্ধ রয়েছে আকর্ষণীয় এই থিম পার্কটি।

সোমবার (১১ জানুয়ারি) অরেঞ্জ কাউন্টি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অরেঞ্জ কাউন্টির টিকাদান কর্মসূচি কার্যক্রমের জন্য ডিজনিল্যান্ডকে বৃহৎ 'পয়েন্ট অব ডিসপেনসিং' হিসেবে ব্যবহার করা হবে।

অরেঞ্জ কাউন্টিতে মোট পাঁচটি বৃহৎ 'পয়েন্ট অব ডিসপেনসিং' সাইট চালু করা হবে। এরমধ্যে প্রথম সাইট হিসেবে ডিজনিল্যান্ড থিম পার্ককে নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। বাকি সাইটগুলোর নির্ধারিত স্থানও খুব শীঘ্রই ঘোষণা করবে কর্তৃপক্ষ। এই সপ্তাহের পর থেকেই ডিজনিল্যান্ডে টিকাদান কর্মসূচি কার্যক্রম চালু হতে পারে।

প্রতিদিন হাজার হাজার মানুষকে করোনার টিকার আওতায় আনতে এই বৃহৎ সাইটগুলো চালু করা হবে।

ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ বলেন, করোনার ক্রান্তিকালে মানুষের জীবন রক্ষার্থে টিকাদান কর্মসূচি কার্যক্রমে অবদান রাখতে পারে আমরা গর্বিত।

এদিকে, লস এঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ ডজার স্টেডিয়ামে টিকাদান কর্মসূচি কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে। প্রতিদিন ১২ হাজার বাসিন্দাকে এখানে টিকা দেওয়া সম্ভব হবে। এর আগে ডজার স্টেডিয়ামকে করোনা টেস্টিং সাইট হিসেবে ব্যবহার করেছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত