আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত ৩০ হাজার ছাড়ালো

ক্যালিফোর্নিয়ায় করোনায় মৃত ৩০ হাজার ছাড়ালো

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০ হাজার বাসিন্দার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) একদিনে ৫৪৮ জন মারা যাওয়ায় নতুন এই 'মাইলফলক' স্পর্শ করেছে রাজ্যটি।একই দিনে রাজ্যজুড়ে আক্রান্ত হয়েছে ৩৬ হাজারের বেশি বাসিন্দা।

ক্যালিফোর্নিয়ার কাউন্টিগুলোর মধ্যে করোনায় অন্যতম বিপর্যস্ত লস এঞ্জেলেস কাউন্টিতেও মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লস এঞ্জেলেস কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানায়, মঙ্গলবার কাউন্টিতে করোনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে৷ সেই সাথে আক্রান্ত হয়েছে আরো ১১ হাজার ৯৯৪ জন বাসিন্দা।

এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪৪ হাজার জন। আগামী সপ্তাহের মধ্যেই মোট আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় মারা গেছেন ১২ হাজার ৬৭৪ জন বাসিন্দা। দৈনিক মৃতের গড় দাঁড়িয়েছে ২৩০ জনে।

বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৭ হাজার ৯২৬ জন বাসিন্দা। এদের মধ্যে ২২ শতাংশ রোগীই জরুরি বিভাগে রয়েছেন।

তবে স্বস্তির বিষয় হচ্ছে, ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে।

হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস এর স্টেট সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি জানিয়েছেন, গত সপ্তাহে রাজ্যের হাসপাতালগুলোতে প্রতিদিন ৩ হাজার ৫০০ জন করোনা রোগী ভর্তি হতো। এই সপ্তাহে করোনায় রোগী ভর্তির সংখ্যা ২ হাজার ৫০০ জনে নেমেছে।

তবে ক্যালিফোর্নিয়া রাজ্যের টিকাদান কর্মসূচি কার্যক্রম অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ধীরে চলছে। মোট ৩০ লাখ টিকা পেয়েছে রাজ্যটি, তবে এখন পর্যন্ত মাত্র ৮ লাখ ১৬ হাজার বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে। অপরদিকে টেক্সাস রাজ্য ২০ লাখ টিকা বরাদ্দ পেয়ে প্রায় ১০ লাখ টিকা সফলভাবে বিতরণ করতে পেরেছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম টিকাদান কর্মসূচিকে বেগবান করতে বেশকিছু প্রস্তাবনা পাশ করেছেন। আগামী সপ্তাহের মধ্যেই ১০ লাখ টিকা বিতরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এছাড়া বুধবারের মধ্যে টিকা বিতরণের নতুন নীতিমালা পেশ করার কথা রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত