আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় বাড়িতে আগুন লেগে ২ শিশুর মৃত্যু

ক্যালিফোর্নিয়ায় বাড়িতে আগুন লেগে ২ শিশুর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির লেক এলসিনোরের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই বাড়ির পোষ্য তিনটি কুকুরও আগুন পুড়ে মারা গেছে।

আগুনে পুড়ে ওই বাড়ির অন্যান্য সদস্যরাও গুরুতর আহত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) ব্ল্যাকওয়ে বেলোভার্ড ১৪০০ ব্লকের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে।

ফায়ারসার্ভিস কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে আগুন ও ধোঁয়া দেখতে পায়। সেই সাথে বিদ্যুতের লাইনগুলোও পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এনে বাড়িতে ঢুকে ছয়জন বাসিন্দাকে আগুনে পুড়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এরমধ্যে পূর্ণ বয়স্ক বাসিন্দা ও শিশুও ছিলো।

পারিবারিক সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বছরের এক শিশু ও এক বছরের আরেক শিশু মারা গেছে। এই সময় বাড়ির তিনটি পোষ্য কুকুর আগুনে পুড়ে মারা যায়।

আগুনে পুড়ে মারাত্মক আহত হয় আরেক শিশু, শিশুটির মা ও দাদী। এদের উদ্ধার করতে এসে প্রতিবেশীদের অনেকে আহত হয়েছে বলেও জানা গেছে।

বাড়িতে কিভাবে আগুনের সূত্রপাত হলো, সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত