আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় স্থগিত কোচেলা এন্ড স্টেজকোচ উৎসব

করোনায় স্থগিত কোচেলা এন্ড স্টেজকোচ উৎসব

ছবি: এলএবাংলাটাইমস

করোনার কারণে বাতিল হয়ে গেলো কোচেলা ভ্যালি মিউজিক এন্ড আর্টস ফেস্টিভাল এবং স্টেজকোচ কান্টি মিউজিক ফেস্টিভাল।

প্রতি বছর এই জনপ্রিয় উৎসব দুইটি রিভারসাইড কাউন্টিতে হয়ে থাকে। এবার এপ্রিলে এই দুইটি অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনার কারণে বাতিল হয়ে গেছে।

গত বছরের এপ্রিলে মূলত এই মিউজিক ফেস্টিভাল হওয়ার কথা ছিলো। মহামারি শুরু হয়ে যাওয়ার পরে এটি আবার বন্ধ করে দেয়া হয়।

পরে অক্টোবর মাসে উৎসবটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। শেষমেষ এপ্রিলে পুনরায় উৎসবের তারিখ নির্ধারণ করা হলেও অবশেষে এটিও বাতিল হয়ে গেলো।

রিভারসাইড কাউন্টি পাবলিক হেলথ অফিসার ড. ক্যামেরন কেয়সার শুক্রবার উৎসব দুইটি বাতিল হওয়ার ঘোষণা দেন। গোল্ডেনভয়েস প্রতি বছর উৎসবের প্রমোটার হিসেবে কাজ করে থাকে।

প্রতি বছর ইন্ডিওর এম্পায়ার পলো ক্লাবে আড়াই লাখ মিউজিকপ্রেমীর সমাগমে কোচেলা উৎসব হয়ে থাকে। দুই সপ্তাহ যাবত উৎসবটি চলে। আর স্টেজকোচ কান্ট্রি মিউজিক ফেস্টিভাল তিন দিন যাবত চলে থাকে।

অনুষ্ঠান দুইটি বাতিল হয়ে যাওয়ায় কোচেলা ভ্যালির ৭০০ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। তবে যারা অগ্রীম টিকিট কিনেছিলো, তারা উৎসব হওয়ার সময় টিকিট ব্যবহার করতে পারবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত