আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ কাউন্টিতে অবৈধ স্ট্রিট রেসের অভিযোগে ইউটিউবার আটক

অরেঞ্জ কাউন্টিতে অবৈধ স্ট্রিট রেসের অভিযোগে ইউটিউবার আটক

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টির জনপ্রিয় ইউটিউবার রুশদান আব্দুল্লাহর বিরুদ্ধে অবৈধ স্ট্রিট রেসের অভিযোগ এনে তাকে আটক করেছে ইরভাইন পুলিশ। রুশদান তার ইউটিউব চ্যানেলে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গাড়ি সংস্কৃতিকে তুলে ধরতো।

গত সপ্তাহে রুশদান আব্দুল্লাহসহ আরো চারজনকে অরেঞ্জ কাউন্টির ইরভাইন, টুস্টিন, লেক ফরেস্ট ও ফুটহিল রেঞ্চে নির্দেশিত গতির থেকে বেশি জোরে অবৈধ স্ট্রিট রেস প্রতিযোগিতার অভিযোগে আটক করা হয়।

এদিকে, প্রায় কয়েক মাস আগে তার দুইটি গাড়ি আটক করে নিজেদের জিম্মায় রেখে দিয়েছে পুলিশ। সেই সাথে আরো কিছু ইউটিউবারের গাড়ি আটক করা হয়েছে বলে জানা গেছে।

রুশদান আব্দুল্লাহর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছে দুই লাখ বিশ হাজার। গাড়ি নিয়ে করা তার ভিডিওগুলো কয়েক লাখ মানুষ দেখে থাকে।

তবে হুট করেই রুশদান তার চ্যানেলে ভিডিও প্রচার বন্ধ করে দেয়। এরপর জানায়, তার দুইটি গাড়ি পুলিশ নিয়ে গেছে। একই সাথে আরো কয়েকজনের গাড়িও পুলিশ নিজেদের জিম্মায় রেখে দিয়েছে।

রুশদান আব্দুল্লাহ জানায়, একদিন সকালে পুলিশ এসে হঠাৎ করেই আমার দুইটি গাড়ি নিয়ে চলে গেছে। আরো দুইজনের গাড়িও পুলিশ নিয়ে গেছে।

অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নি টড স্পিটজার এই বিষয়ে বলেন, 'স্ট্রিট রেস সম্পূর্ণ নিষিদ্ধ। এতে জন সাধারণের ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেই সাথে বড় আকারের দূর্ঘটনার শঙ্কাও থাকে'।

এদিকে, পরবর্তীতে ২০ হাজার ডলার জামানতের বিপরীতে রুশদান আব্দুল্লাহকে জামিন দেয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত