আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম ও বিক্রি বেড়েছে ১৩ শতাংশ

ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম ও বিক্রি বেড়েছে ১৩ শতাংশ

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় গত বছরের থেকে চলতি বছরের জানুয়ারি মাসে আবাসিক বাড়ির দাম ও বিক্রি বেড়েছে ১৩ শতাংশ। করোনার কারণে বন্ধকী হার কমে যাওয়ায় সম্ভাব্য ক্রেতা বেড়ে গেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ডাটা ফার্ম ডিকিউ এর প্রকাশিত তথ্যে জানা গেছে, সাউদার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলে মধ্যম আকারের বাড়ির দাম বেড়েছে ১৩ শতাংশ।

গত মাসের থেকে দাম বেড়ে বর্তমানে মূল্য রয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৫০০ ডলার। এর সাথে গত বছরের থেকে বিক্রি বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।

গত পাঁচমাস ধরেই সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বাড়ির দাম বৃদ্ধি ও বিক্রি বেড়ে চলেছে। জানুয়ারি মাসে দুই ডিজিট দাম বৃদ্ধি হয়েছে।

চলুন দেখে নিই সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ছয়টি কাউন্টিতে বাড়ির দরদাম ও বিক্রি সম্পর্কে -

লস এঞ্জেলেস কাউন্টি: লস এঞ্জেলেস কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ। একই সাথে বিক্রি বেড়েছে ১৪ দশমিক ৩ শতাংশ।

অরেঞ্জ কাউন্টি: অরেঞ্জ কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। আর বিক্রি বেড়েছে ২২ শতাংশ।

রিভারসাইড কাউন্টি: রিভারসাইড কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ১৭ দশমিক ১ শতাংশ। আর বিক্রি বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ।

সান বার্নার্ডিনো কাউন্টি: সান বার্নার্ডিনো কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ। আর বিক্রি বেড়েছে ২০ দশমিক ৭ শতাংশ।

সান দিয়েগো কাউন্টি: সান দিয়েগো কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ৯ দশমিক ৪ শতাংশ। বিক্রি বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ।

ভেনচুরা কাউন্টি: ভেনচুরা কাউন্টিতে মাঝারি আকারের বাড়ির দাম বেড়েছে ১১ দশমিক ২ শতাংশ। আর বিক্রি বেড়েছে ১৬ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত