আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

গুলি ছুঁড়ে লেডি গাগার দুই কুকুর ছিনতাই!

গুলি ছুঁড়ে লেডি গাগার দুই কুকুর ছিনতাই!

ছবি: এলএবাংলাটাইমস

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা লেডি গাগার দুইটি কুকুর ছিনতাই হয়েছে। আর এই কুকুর দুইটি উদ্ধারে ৫ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছেন লেডি লাগা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে লস এঞ্জেলেসের হলিউড অঞ্চলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, লেডি গাগার দুইটি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে হাঁটতে বের হোন কুকুর দুইটির রক্ষণাবেক্ষণকারী। এই সময় একজন আততায়ী গুলি ছুঁড়ে কুকুর দুইটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। গুলিতে আহত হয়েছে কুকুর দুইটির রক্ষক।

কুকুর দুইটি উদ্ধারে বড় অংকের পুরষ্কারের ঘোষণা দিয়েছেন লেডি গাগা। জানিয়েছেন, কুকুর দুইটি কেউ নিরাপদে ফিরিয়ে দিলে তাকে বিনা প্রশ্নে ৫ লাখ ডলার পুরষ্কার দেওয়া হবে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ইতোমধ্যে কুকুর দুইটি খুঁজতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। পুলিশ সূত্র জানিয়েছে, ৩০ বছর বয়েসী রক্ষকের উপর গুলি চালিয়ে কুকুর দুইটি নিয়ে পালিয়েছে কে বা কারা। নর্থ সিয়েরা এভিনিউ এর ১৫০০ ব্লকের কাছে রাত ৯ টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটেছে।

পরে আহত ওই রক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশংকামুক্ত।

সিসিটিভি ভিডিওর ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি আহত অবস্থায় তৃতীয় আরেকটি কুকুরকে আঁকড়ে ধরে আছেন। পরে আশেপাশের লোকজন কাছে এগিয়ে এসে তাকে সাহায্য করেছে।

পুলিশ জানায়, ছিনতাইকারী একটি সাদা নিশান মডেলের গাড়ি করে পালিয়ে গেছে। তবে এখনো ছিনতাইকারীর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বর্তমানে ফ্রেঞ্চ বুলডগ জাতের কুকুরের বেশ উচ্চ মূল্য রয়েছে। এটি খুবই দুষ্কর একটি ব্রিড। এটি একটি বিচ্ছিন্ন ছিনতাই এর ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত