আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পাওয়া গেছে লেডি গাগার ছিনতাই হওয়া কুকুর

পাওয়া গেছে লেডি গাগার ছিনতাই হওয়া কুকুর

ছবি: এলএবাংলাটাইমস

অবশেষে লস এঞ্জেলেস থেকে উদ্ধার হলো মার্কিন পপ গায়িকা লেডি গাগার ছিনতাই হওয়া কুকুর দুটি।

লস এঞ্জেলেস পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) লেডি গাগার ফ্রেঞ্চ বুলডগ দুইটি এক নারী পুলিশ হেফাজতে নিয়ে এসেছেন।

এর আগে গত বুধবার কে বা কারা লেডি গাগার কুকুর রক্ষণাবেক্ষণকারীর উপর গুলি চালিয়ে দুইটি কুকুর ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনার পরই লেডি গাগা ঘোষণা দেন, কুকুর দুইটি সুস্থ অবস্থায় কেউ ফিরিয়ে দিলে বিনাপ্রশ্নে তাকে পাঁচ লাখ ডলার পুরষ্কার দেওয়া হবে।

লস এঞ্জেলেস পুলিশের এলিট রবারি-হোমিসাইড ডিভিশনের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন জনাথন টিপেট জানান, এক নারী শুক্রবার লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের অলিম্পিক কমিউনিটি পুলিশ স্টেশনে কুকুর দুইটি নিয়ে আসে।

তবে ওই নারী কুকুর ছিনতাই এর সাথে সংশ্লিষ্ট না বলেই ধারণা করছে পুলিশ। এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় প্রকাশ থেকে বিরত থেকেছে পুলিশ। তবে ঘটনাটির তদন্ত চলছে।

ক্যাপ্টেন জনাথন টিপেট জানান, লেডি গাগার ঘোষিত পুরষ্কারে পুলিশ অন্তর্ভুক্ত নয়। তবে ওই নারী পুরষ্কারের অর্থ পাবেন কী না, সেটি নিশ্চিত জানেন না তিনি।

লেডি গাগার কুকুর দুইটির নাম কোজি ও গুস্তাভ। ফ্রেঞ্চ বুলডগ জাতের এই কুকুরগুলো বেশ দূর্লভ ও দামি হয়ে থাকে।

লেডি গাগার কুকুর রক্ষণাবেক্ষণকারীর নাম রায়ান ফিশার৷ বুধবার রাতের ভিডিওতে দেখা যায়, রায়ান ফিশার গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় তৃতীয় আরেকটু কুকুরকে আঁকড়ে ধরে আছেন। পরে আশেপাশের লোকজন কাছে এগিয়ে এসে তাকে সাহায্য করেছে।

পুলিশ জানায়, ছিনতাইকারী একটি সাদা নিশান মডেলের গাড়ি করে পালিয়ে গেছে। তবে এখনো ছিনতাইকারীর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে, রায়ান ফিশারের প্র‍তি কৃতজ্ঞতা স্বীকার করে এক ইনস্টাগ্রাম পোস্টে লেডি গাগা লিখেন, 'জীবনবাজি রেখে আমাদের পরিবারের জন্য যুদ্ধ করার জন্য আমি কৃতজ্ঞ। তোমার প্র‍তি ভালোবাসা রইলো, তুমি একজন নায়ক'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত