আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী, খাদ্য ও কৃষিক্ষেত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টিকার এপয়েনমেন্ট উন্মুক্ত হলো

শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী, খাদ্য ও কৃষিক্ষেত্র এবং  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টিকার এপয়েনমেন্ট উন্মুক্ত হলো

ছবি: এলএবাংলাটাইমস

সোমবার (০১ মার্চ) থেকে টিকাদান কর্মসূচির আওতায় আসছে শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্ট, খাদ্য ও কৃষিক্ষেত্র সংশ্লিষ্ট এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

কাউন্টি পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, সোমবার থেকে শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্ট, খাদ্য ও কৃষিক্ষেত্র সংশ্লিষ্ট এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথম ডোজ টিকা গ্রহণের অগ্রীম রেজিষ্ট্রেশন করতে পারবে।

ইতোমধ্যে ৬৫ ও এর বেশি বয়েসী বাসিন্দা এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের টিকা গ্রহণের রেজিষ্ট্রেশন চালু রয়েছে।

অগ্রাধিকার ভিত্তিতে টিকা পেতে রেজিষ্ট্রেশন করা যাবে http://vaccinatelacounty.com/ এই ঠিকানা থেকে।

কাউন্টির 'মেগা পড' টিকাদান কেন্দ্রগুলো থেকে এই কর্মীরা টিকা নিতে পারবেন। মেগা পড টিকাদান কেন্দ্রগুলো হচ্ছে - পোমোনা ফেয়ারপ্লেক্স, ভ্যালেন্সিয়া সিক্স ফ্ল্যাগ ম্যাজিক মাউন্টেন, দ্যা ফোরাম ইন ইংলেউড, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি,  নর্থরিজ এবং এলএ কাউন্টি অফিস অব এডুকেশন।

শিক্ষা ও শিশু স্বাস্থ্যসেবী সংশ্লিষ্ট, খাদ্য ও কৃষিক্ষেত্র সংশ্লিষ্ট এবং জরুরি সেবায় নিয়োজিত কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টিকা গ্রহণের এপয়েনমেন্টের জন্য কোন কাগজপত্রের প্রয়োজন হবে, তা জেনে নিন।

পাবলিক স্কুল ডিস্ট্রিক্ট: লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর শিক্ষক, অফিস কর্মকর্তা ও কর্মীরা সোফি স্টেডিয়াম থেকে টিকা নিতে পারবেন। মার্চের ৭ তারিখ এই টিকাদান কেন্দ্রে শুধুমাত্র শিক্ষা সংশ্লিষ্ট কর্মীদের টিকা দেয়া হবে। টিকার এপয়েনমেন্ট পেতে প্রয়োজন হবে-

১) একটি ফটো আইডি।
২) লস এঞ্জেলেসে বসবাসকারী বা চাকরির প্রমাণ
৩) শিক্ষাক্ষেত্রে চাকরির প্রমাণ।

শিশু স্বাস্থ্যসেবী ও এডুকেশন: চাইল্ড কেয়ার ওয়ার্কার্সদের জন্য -

১) একটি ফটো আইডি
২) লস এঞ্জেলেসে বসবাস বা চাকরির প্রমাণ
৩) চাইল্ড কেয়ারে চাকরির প্রমাণপত্র

গ্রোসারি স্টোর কর্মী: এপয়েনমেন্ট পেতে কর্মীদের প্রয়োজন হবে-

১) একটি ফটো আইডি
২) লস এঞ্জেলেসে বসবাস বা চাকরির প্রমাণপত্র
৩) সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে কাজ করার প্রমাণপত্র

ফুড সার্ভিস: খাদ্য সংশ্লিষ্টদের এপয়েনমেন্ট পেতে প্রয়োজন পড়বে-

১) একটি ফটো আইডি
২) লস এঞ্জেলেসে বসবাস বা চাকরির প্রমাণ
৩) সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার প্রমাণ।

এছাড়া ফুড ম্যানুফ্যাকচারিং ও ফার্ম এন্ড পোর্টে কর্মরতদেরও একই রকম কাগজপত্র দেখাতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত